Live Now

Breaking News LIVE Update: সামান্য জ্বর কেড়ে নিল প্রাণ! ঘুমের মধ্যেই চলে গেল একরত্তি...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: সামান্য জ্বর কেড়ে নিল প্রাণ! ঘুমের মধ্যেই চলে গেল একরত্তি...
26 July 2025 10:15 AM (IST)

Murshidabad: আবারও খাটিয়াতে চাপিয়ে এক রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়,ওই ভিডিও মুর্শিদাবাদ জেলার সুতি-২ ব্লকের উমরাপুর পঞ্চায়েত এলাকার এলাহাবাদ গ্রামের।এই গ্রামে যাওয়ার প্রধান রাস্তা একেবারে বেহাল ও কর্দমাক্ত। তাই গ্রামে আসেনি অ্যাম্বুলেন্স বা অন্য কোন গাড়ি। তাই এক মুমূর্ষ রোগীকে বাধ্য হয়ে খাটিয়ার মাধ্যমে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হচ্ছে।

26 July 2025 10:15 AM (IST)

Weather Update: দুর্যোগের মেঘ আপাতত কাটল। গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপের প্রভাব কমেছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা।

26 July 2025 10:15 AM (IST)

Election Commission: রাজ্যের অধীনে নয়, ‘স্বাধীন’ সিইও-অফিস চায় কমিশন। নির্বাচন কমিশনের চিঠি পেয়ে আইনি পরামর্শ রাজ্যের। মুখ্য নির্বাচনী আধিকারিককে ‘স্বাধীন’ করতে নির্দেশ। ‘দেশের প্রায় সব রাজ্যে সিইও আধিকারিকরা স্বাধীন’।  ‘সিইও-দের উপর অতিরিক্ত দায়িত্ব চাপানো হয় না’। দাবি  নির্বাচন কমিশন সূত্রে, আইনি পরামর্শ রাজ্যের।

26 July 2025 10:15 AM (IST)

Kolkata Metro: বেসরকারি হাতে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো? আগ্রহপত্র প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া থেকে সেক্টর ৫ মেট্রোর বেসরকারিকরণ? কারা কারা আগ্রহী? জানতে ইতিমধ্যেই আগ্রহপত্র। সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাকেও যুক্ত করার ভাবনা।

26 July 2025 08:45 AM (IST)

Kolkata: প্রতি বছর নিয়ম করে রাস্তার কাজ করলেও, প্রতি বছর বর্ষা আসলেই রাস্তার বেহাল হাল ফুটে ওঠে শহরে। এরফলে যেমন সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হয়, একইসঙ্গে বরাদ্দের অপচয়। অন্যদিকে কাজ করেও প্রশ্নের মুখে পড়তে হয় পুর কর্তৃপক্ষকে। এই অবস্থার নিষ্পত্তি করতে এবার রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আর পিচের আস্তরণ আর নয়৷ শহরের রাস্তায় এবার কংক্রিট ব্লক বা পেভার ব্লক বসানো হবে। সম্প্রতি কলকাতা পুরসভায় মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

26 July 2025 08:30 AM (IST)

R G Kar Rape Case: নতুন আইন এনে কি হবে মুল দরকার আইনের প্রয়োগ। অপরাজীতা বিল নিয়ে এমনটাই মন্তব্য আর জি কর কাণ্ডের নির্যাতিতার বাবা। অপরাজিতা বিলের কোন যৈতিকতা আছে বলে মনে করেন না আর জি কর নির্জাতিতার বাবা। এটা শুধুই মানুষ কে ভুল বোঝানো একটা পন্থা।শুধু মাত্র আই ওয়াস। নতুন আইন করে কি হবে মুলতো দরকার আইনের প্রয়োগ। আর এই নিয়ে বিভিন্ন আইন আছে নতুন করে কি আইন হবে। সেখানে সর্বোচ্চ সাজা ফাসির কথাও বলা আছে। আর অপরাজিতা বিলে বলা নেই যারা তথ্য প্রমাণ লোপাট করবে তাদের কি সাজা হবে। ওই বিলে বলা আছে সাত দিনের মধ্যে চার সিট দিয়ে সাজা ঘোসনার কথা আমার মেয়ের বেলায় তো চার দিন রাজ্য পুলিস সময় পেয়েছে। কি করল।

26 July 2025 08:30 AM (IST)

South 24 Parganas: সাতসকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকায়। বিজয় পাটি গ্রামের কষতলার কাছে একটি দোকানের বারান্দার আড়কাঠে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিস ঘটনাস্থলে এসে ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় দ্বারিক নগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে, তারপরে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিস সূত্রে, জানা যায় ওই যুবকের নাম লাকি চক্রবর্তী, বাড়ি বেলানগর হাওড়া জেলায় ওই যুবককে বয়স ২৩ এর কাছাকাছি। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, তবে যুবকের এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজয়বাটি এলাকায়।

26 July 2025 08:30 AM (IST)

Jalpaiguri: গভীর জঙ্গলের ভেতরে ড্রামের মধ্যে এগুলো কি লুকিয়ে রাখা ছিল! জানলে আপনিও অবাক হবেন। অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ।

26 July 2025 08:30 AM (IST)

Jalpaiguri: সামান্য জ্বরেই প্রাণ কেড়ে নিল একরত্তির শিশুকে। কারণ জানতে ময়নাতদন্ত করা হবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। শুক্রবার রাতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ চত্বরে শিশুর কাকা জানান, গতকাল মধ্য রাতে আমার ভাইপোর জ্বরে আসে। কিন্তু জলপাইগুড়ি বোদাগঞ্জ জঙ্গল সংলগ্ন  আমাদের বাড়ির সামনে এলাকার দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা একে খারাপ তারপর হাতির ভয়ে গাড়ি না যাওয়ায় হাসপাতালে আনতে পারেনি। সকালে স্থানীয় এক চিকিৎসককে দেখিয়ে অসুধ খাওয়ালেও দুপুরে ঘুমন্ত অবস্থায় মারা যায়। তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে আনেন পরিবার। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করবে। উল্লেখ্য, জলপাইগুড়িতে ডেঙ্গু, ম্যালারিয়া, জেই এর আক্রান্ত সংখ্যা বাড়ছে। যার ফলে জ্বরে শিশুর মৃত্যু হওয়ায় উদ্বিগ্নতা বেড়েছে৷

 

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...