)
Kolkata Metro: যতীন দাস পার্ক মেট্রোয় ঝাঁপ কাণ্ডে জীবিত আছে যুবক। এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছে। ৫৫ মিনিট বন্ধ ছিল এই অংশের মেট্রো। জানা গিয়েছে, আহত যুবক বেহালার বাসিন্দা। নাম হরষিত অগ্রবাল। বয়স ২৬।
Kolkata Metro: যতীনদাস মেট্রোয় এক পুরুষ যাত্রী ঝাঁপ দেয়। জানা গিয়েছে, পাওয়ার ব্লক রেখে ওই পুরুষ যাত্রীকে তোলার চেষ্টা চলছে। উনি জীবিত না মৃত এখনও জানা যায়নি।
Kolkata Metro: যতীন দাস মেট্রোয় ঝাঁপ। বেলা ১ টায় ঝাঁপ। মেট্রো পরিষেবা বিঘ্নিত। ময়দান থেকে দক্ষিণেশ্বর। মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো চলছে। উত্তম কুমার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো সম্পূর্ণ বন্ধ। কাজে এবং ঠাকুর দেখতে বেরোনো মানুষের অসীম ভোগান্তি।
Asansol: ১৯ নম্বর জাতীয় সড়কে চলন্ত কন্টেনারে আগুন। বিপদ বুঝে জাতীয় সড়কে গাড়ি থামায় চালক। আসানসোলের উত্তর থানার জুবলি মোড়ের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী জানিয়েছে, কন্টেইনারের ভিতরে থাকা সামগ্রী থেকেই এই আগুন ছড়িয়েছে কন্টেনারে। কীভাবে এই আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ১৯ নম্বর জাতীয় সড়কের জুবলি মোরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
Jalpaiguri: সাতসকালে জলপাইগুড়ি ২ নম্বর ঘুমটি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন শিব মন্দিরে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার বাসিন্দা এক ফল ব্যবসায়ী শেখর জ্যোতিষী নামে জানা যায়। মানসিক অবসাদের কারণে রাতে বাড়ি থেকে বেরিয়েছেন, মাঝেমধ্যেই নেশা করতেন বলে পরিবারের লোকজনের বক্তব্য।তবে কি করে এই মন্দিরে তার মৃতদেহ পড়ে রয়েছে তা এখনো পরিষ্কার নয়। ডাক্তার এবং পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা পরিবারের। তবে সাত সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জামান।
Dilip Ghosh: বাংলায় রাষ্ট্রপতি শাসন করে হলেও এস আই আর হবে। শিল্পাঞ্চলের দুর্গাপুরের কালীগঞ্জে চা চক্রে যোগ দিয়ে মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তৃণমূল নেতাদের সাথে ছবি তুলে বিএলও হওয়া যাবে না নিষেধ রয়েছে কমিশনের, তাই এই সরকার বাঁধা সৃষ্টি করে এস আই আর এ, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে বললেন দিলীপ ঘোষ। এছাড়াও দুর্গাপূজো, গরু পাচারে বাধা, সরকারি চাকরি, বি এল ও সহ বিভিন্ন ইস্যুতে তুলোধনা করে দিলীপ ঘোষ তৃণমূল সরকারকে। এরপর তিনি গরু পাচারকারীদের মারধরের ঘটনায় জেল খাটা সনাতনী যুবকদের বাড়ি গিয়ে খবর নেন।
Weather Update: আজ ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকালে গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে চলেছে।
Partha Chatterjee: পুজোর আগে কি অবশেষে মুক্তি পাবেন পার্থ? আজ ভাগ্য নির্ধারণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার রায় শুক্রবার ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এই মামলাটিতে জামিন পেলে আপাতত তিনি জেল থেকে বেরোতে পারবেন। জল্পনা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় রায়দান।
Purulia: মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৪ জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়ায়। মৃত মা ও মেয়েদের নাম পিয়া গরাই (৩০), বৈশাখি গরাই (১৩), পল্লবী গরাই (১০), সৌরভি গরাই (৬)। জানা গিয়েছে, গতকাল রাতে পকড়ি-মুড়ি খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা। স্বামী আনন্দ গরাই ঝাড়খণ্ডের হাটে থেকে রাতে বাড়ি এসে দেখেন স্ত্রী সহ তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন । দেহ চারটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে পুলিস। কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES