Live Now

Breaking News LIVE Update: একী কাণ্ড! পেট্রোলের বদলে গাড়িতে মিলছে জল, হুলুস্থুল...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: একী কাণ্ড! পেট্রোলের বদলে গাড়িতে মিলছে জল, হুলুস্থুল...
27 July 2025 12:00 PM (IST)

Jalpaiguri: জলপাইগুড়িতে হাসপাতালে মিলছে না ডিজিটাল এক্স এ পরিষেবা। দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ ডিজিটাল এক্সরে পরিষেবা। চরম বিপাকে রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। মেডিকেল কলেজের অধীন হাসপাতালে দীর্ঘদিন ধরে ডিজিটাল এক্সরে মেশিন বিকল। চরম হয়রানি শিকার। খুব শীঘ্রই মেশিন সচল হয়ে পরিসেবা দেওয়া হবে বলে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

27 July 2025 12:00 PM (IST)

Ghatal: জল বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীতে, নতুন করে প্লাবিত হচ্ছে ঘাটালের শহর ও...

Ghatal: জল বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীতে, নতুন করে প্লাবিত হচ্ছে ঘাটালের শহর ও গ্রামীন এলাকা। নিম্নচাপের ভারী বৃষ্টি যদি না হয় তাহলে কোন দুশ্চিন্তার কারণ নেই জানালেন মহকুমা শাসক। নিম্নচাপের ভারী বৃষ্টি তাতেই আবারো জল বাড়তে শুরু করেছে ঘাটালের নদীগুলিতে প্লাবিত হচ্ছে শহর ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকা,নিচু এলাকাগুলিতে  ডুবে রয়েছে রাস্তাঘাট, চলছে  নৌকো,ডিঙি,  কোথাও জল পেরিয়ে চলছে যাতায়াত। ঘাটাল পৌরসভার দুনম্বর ওয়ার্ড এলাকায় আবারো রাজ্য সড়কে উঠেছে জল। প্রশাসন সর্বতোভাবে নজরদারি রেখেছে  ভারী বৃষ্টি যদি না হয় বেশি জল বাড়ার সম্ভাবনা নেই জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। 

27 July 2025 12:00 PM (IST)

Malda: মুর্শিদাবাদের পর মালদা। গ্রামের রাস্তা বেহাল। অসুস্থ রোগীকে খাটি...

Malda: মুর্শিদাবাদের পর মালদা। গ্রামের রাস্তা বেহাল। অসুস্থ রোগীকে খাটি আয় বেদে নিয়ে যেতে হয় হাসপাতাল ও হাসপাতাল থেকে ফেরত আনতেও হয় একই পদ্ধতিতে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেহাল দশার কারণে খাটিয়ায় শুইয়েই হাসপাতালে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে। যেতে হচ্ছে রোগীকে। 

27 July 2025 12:00 PM (IST)

Chuchura: তৃণমূলের ভাষা দিবসের মিছিল চুঁচুড়ায়। হাতে চেন তালায় পরিযায়ী শ্রমিক...

Chuchura: তৃণমূলের ভাষা দিবসের মিছিল চুঁচুড়ায়। হাতে চেন তালায় পরিযায়ী শ্রমিক,ধূতি পাঞ্জাবীতে বাঙালী।ট্যাবলোয় নোবেল পাওয়া বিশ্বকবি, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক সহ মনিষীরা। চুঁচুড়া খাদিনামোর থেকে মিছিল শুরু হয়, রবীন্দ্রনগর হুগলিমোর,ব্যান্ডেল হয়ে দেবানন্দপুর হলুদপুল ব্রীজে পর্যন্ত যায়।

27 July 2025 12:00 PM (IST)

Purulia: বিদ্যালয় চত্বর পরিণত হয়েছে মদ আর জুয়ার ঠেকে। চারিদিকে...

Purulia: বিদ্যালয় চত্বর পরিণত হয়েছে মদ আর জুয়ার ঠেকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, প্লাসিকের গ্লাস, তাস । সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্মের ঠিকানা হয়ে উঠেছে বিদ্যালয় ভবন । নেই বাউন্ডারি দেওয়াল । একজন অতিথি শিক্ষক এবং ১১ জন পড়ুয়াকে নিয়ে টিম টিম করে চলছে বিদ্যালয়ে । সপ্তাহের বেশিরভাগ দিনই স্কুল থাকে তালাবন্ধ । লাটে উঠছে বিদ্যালয়ের পঠনপাঠন।  ঘটনা পুরুলিয়া ২ নম্বর ব্লকের ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ।

27 July 2025 12:00 PM (IST)

Birbhum: বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দুলী ফাঁড়ির খোড়োই...

Birbhum: বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দুলী ফাঁড়ির খোড়োই মোড়ে রবিবার সকালে এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক হাটে ভিড়ের মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে। সন্দেহভাজন ওই ব্যক্তির পকেট থেকে মোবাইল উদ্ধার হওয়ার পরই উত্তেজিত জনতা তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করে এবং তার মাথা ন্যাড়া করে দেয়। খবর পেয়ে জয়দেব কেন্দুলী ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

27 July 2025 08:45 AM (IST)

Kolkata Accident: ই এম বাইপাস রোডের কলিকাপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু...

Kolkata Accident: ই এম বাইপাস রোডের কলিকাপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের, স্থানীয় সূত্রে খবর শনিবার রাত এগারোটা নাগাদ একটি ডাম্পার কালিকাপুর এর দিকথেকে রুবির দিকে যাওয়ার সময় প্রচন্ড গতিতে এসে একটি বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের, খবর পেয়ে সার্ভেপার্ক থানার পুলিস এসে ডাম্পার ও চালককে আটক করে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

27 July 2025 08:45 AM (IST)

Kakdwip: কাকদ্বীপে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে পঞ্চায়েত...

Kakdwip: কাকদ্বীপে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় গ্রেপ্তার হয় দাদা ধৃতের নাম রাকেশ শেখ। তিনি মৃত রাকিব শেখের দাদা। জানা গিয়েছে, শুক্রবার সকালে রাকেশকে প্রথমে আটক করা হয়। এরপরই টানা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে ধান খেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এরপরই পুলিস তদন্ত শুরু করে। তদন্ত নেমে পুলিস তাঁর দাদাকে আটক করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পারিবারিক বিবাদের কারণে তাঁকে খুন করা হয়েছে। এবিষয়ে কাকদ্বীপের এসডিপিও বলেন, "দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাকিবের দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

27 July 2025 08:45 AM (IST)

North 24 Parganas: রাতে শেষ ভেসেল এ যাওয়ার পথে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা...

North 24 Parganas: রাতে শেষ ভেসেল এ যাওয়ার পথে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীতে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির কোন খোঁজ মেলেনি ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগর কচুবেড়ে লট নম্বর এইট, কাকদ্বীপ লট নাম্বার ৮ থেকে শনিবার দিন রাতে শেষ ভেশেলে করে গঙ্গাসাগরে কচুবেড়িয়া তে যাচ্ছিল মাঝ নদীর ভেসেলটা যেতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই ভেসেল থেকে ঝাঁপ দেয় নদীতে থাকা যাত্রীরা চেঁচামেচি শুরু করে জোয়ারের জলে তোরে ভেসে যায় ওই ব্যক্তি রাতভর চেষ্টা করেও কোন উদ্ধার করা যায়নি এখনো নিখোঁজ ওই ব্যক্তি, তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির কোন খোঁজ মেলেনি কোথায় বাড়ি কোথায় যাচ্ছিল তা এখন জানা যায়নি রবিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই ব্যক্তি।

27 July 2025 08:30 AM (IST)

একদিকে চলছে ডুরান্ড, একদিকে কোলকাতা লিগের ডার্বি। এর মাঝে কি আর ফুটবল ছাড়া...

একদিকে চলছে ডুরান্ড, একদিকে কোলকাতা লিগের ডার্বি। এর মাঝে কি আর ফুটবল ছাড়া থাকা যায়। তাই রাস্তার উপর কিছুক্ষণ দাদাগিরির পর সটান মাঠে। রামলালের উপস্থিতি বলে কথা খেলা বন্ধ। সেটা পছন্দ হলনা। এক যুবক তাদের ফুটবল টা ছুড়ে দিলো রামলাল কে। এবার খেল দেখালো রামলাল। কখনো শুঁড়ে, কখনো পেছনের পায়ে ব্যাকভলি দিয়ে বেশ কিছুক্ষণ কসরৎ চালিয়ে ক্ষান্ত দিল। ততক্ষণে রামলালের খেলা দেখতে ভিড় মাঠের চারপাশে। মাঠ আসার আগে জিতুশোলে রাস্তার উপর দারিয়ে বেশ কিছুক্ষণ হপ্তা আদায় করেছে। ট্রাক দাঁড় করিয়ে তল্লাসি চালিয়েছে। যদিও তাতে কেউ কোনো আপত্তি করেনি কেউ।

27 July 2025 08:30 AM (IST)

Bolpur: বোলপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে...

Bolpur: বোলপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে শহরজুড়ে সাজসজ্জা। সর্বত্র দলীয় পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে মোড়া শহর। তবে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত অনুব্রত মণ্ডলের ছবি, যা আগে মুখ্যমন্ত্রীর সফরের সময় বোলপুরে ব্যাপকভাবে দেখা যেত।

 

27 July 2025 08:30 AM (IST)

Jalpaiguri: স্বপ্নের দুটো গাড়ি কিনে আনন্দে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু।...

Jalpaiguri: স্বপ্নের দুটো গাড়ি কিনে আনন্দে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকার এক বেসরকারি শোরুম থেকে তারা সদ্য কেনা দু’টি গাড়িতে করে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝপথেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। রাস্তায় বেরোনোর আগে, পাহাড়পুর মোড়ের এক পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাংক তেল ভরান তারা। কিন্তু কিছুদূর যেতেই আচমকা বন্ধ হয়ে যায় গাড়ি। হতবাক চালকেরা গাড়ি খুলে দেখেন, ট্যাঙ্কে তেলের বদলে মিলেছে জল!দু’টি নতুন গাড়ির এমন দশা দেখে মাথায় হাত দুই বন্ধুর। খবর দেওয়া হয় মেকানিককে। অনেক চেষ্টা করে শেষে ফিটার এসে ট্যাঙ্ক পরিষ্কার করে তেল বদলান। তারপর গাড়ি আবার সচল হয়। ঘটনায় দুঃখ প্রকাশ করেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। ক্ষমা চান ক্রেতার কাছে। তরফে জানানো হয় বৃষ্টির কারণে হয়তো ট্যাংকের নিচে জল ছিলো আমরা ঠিক মতন চেক না করেই দিয়ে দিয়েছি। ভুল হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেন। যদিও পড়ে নতুন করে দুটো গাড়িতে তেল ভরিয়ে দেন।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More