)
North 24 Parganas: উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে প্রায় দু কোটি টাকার সোনা বিস্কুট উদ্ধার গ্রেফতার এক। প্রশাসন সূত্রে জানাযায় উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের দিয়ে আজ ভোরে সন্দেহ জনক ভাবে এক ব্যাক্তি বাংলাদেশের দিক থেকে স্কুটি নিয়ে আসার সময় বিএসএফের ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ান এর সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা, তাকে আটকে তল্লাসি চালিয়ে তার স্কুটির ভিতর লুকিয়ে রাখার কুড়ি পিস সোনার বিস্কুট উদ্ধার করে। জার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। সোনার বিস্কুট সহ উদয় সরকার নামে পাচারকারীকে স্বরূপনগরের তেঁতুলিয়া শুষ্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।
South 24 Parganas: বাড়িতে ইলেকট্রিক বোর্ডে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণা রায়দিঘি থানার নন্দকুমার পুর অঞ্চলের মোহাম্মদ নগর গ্রামে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস। পুলিস সূত্রের জানা যায়, সকালে বাড়িতে লাইট জ্বালাতে গিয়ে লাইট না জলার কারণে বিশ্বজিৎ নিজেই বাড়িতে, ইলেকট্রিক বোর্ডে কাজ করছিল সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয় পরিবারের লোকজন স্থানীয় মানুষরা তাকে রায়দিঘি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিস মর্গে পাঠায় কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।
Asansol: জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের সুইডি এলাকার ঘটনা। পেট্রোল পাম্পের সামনে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল তখনই হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায়। বিপদ বুঝে গাড়ি থামিয়ে চালক নেমে পড়েন।
Krishnanagar: দুর্গা ঠাকুর দেখে প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে ঘুম চোখে গাছের সাথে ধাক্কা মারলে একজনের মৃত্যু গাড়িতে থাকা বাকি চার জন গুরুতর আহত তাদের চিকিৎসা চলছে। সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত আরও চার। নদিয়ার তেহট্টের ইসলামপুরে, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ঘটনা ঘটে আজ সকালে। মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। করিমপুরের বাসিন্দা,এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাইভেট গাড়িতে কল্যাণীতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গাড়িতে পাঁচজন ছিল, তাদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।
Durga Puja 2025: চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলো পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা।শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয়। জানা গিয়েছে, ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনও যায়নি। সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান,অনেক দেরী হচ্ছে তখনও চারচাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়। পুলিস ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে।কমিটির সদস্যরা সেখানে পৌঁছায়। তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজনের মৃত্যু হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)