)
Leapord Attack: চা বাগানের শ্রমিক মহল্লায় এক শ্রমিকের বাড়িতে থাকা কুয়োর মধ্যে পড়ে গেল পূর্ণ বয়স্ক চিতা বাঘ। মেটেলি ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। টন্ডু লাইন এলাকার শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়িতে থাকা কুয়োর মধ্যে ওই চিতা বাঘটি পড়ে যায়। প্রথমে বাড়ির লোকজন কুয়োর মধ্যে ওই চিতা বাঘটিকে ছোটাছুটি করতে দেখে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় পরে এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিস। বর্তমানে বনদপ্তরের তরফে কুয়ো থেকে চিতাবাঘ টিকে উদ্ধারর চেষ্টা চালানো হচ্ছে।
Supreme Court: ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা রুখতে জনস্বার্থ মামলার শুনানি সুপ্রিম কোর্টের। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে হবে শুনানি। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও বিহার-সহ অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠেছে। মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড।
Birbhum: ভোররাতে বীরভূমের মহম্মদবাজারের ময়ূরাক্ষী নদী এলাকার খয়ড়াকুড়ি মোল্লাই বালি ঘাটে অভিযান জেলা শাসকের। জেলা শাসক বিধান রায়ের সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকেরা। ৫০ টির ও বেশি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক। যাদের বেশীর ভাগেরই কোনো নম্বর প্লেট ছিলনা। নদী থেকে বালি তুলে ট্রাক্টর গুলিতে বালি বোঝাই করা হয়েছিল। মহম্মদবাজার থানার পুলিসকে ট্রাক্টর গুলিকে আটক করার নির্দেশ দেন জেলা শাসক। উল্লেখ্য বর্ষাকালে নদী থেকে বালি তোলায় নিষেধ রয়েছে , তারপরেও কোনো সরকারি চালান ছাড়া বালি তোলার সময় হাতে নাতে ধরা পড়লো ট্রাক্টর গুলি।
Howrah: বচসার জেরে গলার নলি কেটে যুবক খুন। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ার পটুয়াপাড়ায়। এই ঘটনায় পুলিস মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)