LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Rabindra Sadan Metro Station: ব্যস্ত অফিস টাইমে কলকাতা মেট্রো রেলের পরিসেবায় হঠাৎ করে বিঘ্ন ঘটে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে একটি ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটায় সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। একজন যাত্রী ট্রেন আসার সময় লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে স্টেশনের নিরাপত্তাকর্মীরা ও মেট্রো রেল কর্তৃপক্ষ তৎপর হয়ে উদ্ধার কাজ শুরু করেন।
Narendra Modi: তৃণমূল সরকার তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, 'মুর্শিদাবাদ-মালদায় যা হয়েছে, এখানকার সরকারের নির্মমতারই উদাহরণ।'
Narendra Modi: নরেন্দ্র মোদী বলেন, 'বাংলা নানা সঙ্কটে জেরবার, হিংসা-অরাজকতা, মা-বোনেরা নিরাপদে নেই।'
Narendra Modi: হাজার হাজার শিক্ষকের জীবন বরবাদ করেছে তৃণমূল সরকার, গোটা বাংলার শিক্ষাব্যবস্থা বরবাদ করেছে: মোদী
Narendra Modi: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে ২৬-র ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'দেশের অনেক রাজ্যে আজ বিজেপির সরকার। অসম, ত্রিপুরা, ওড়িশায় বিজেপি সরকার উন্নয়নে শামিল হয়েছে। আমাদের সামনে বড় নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারকে সুশাসন, সুরক্ষা, সমৃদ্ধির গ্যারান্টি দিচ্ছি। বাংলার পুরনো গৌরবকে ফেরাব আমরা।'
Fake Certificate Arrest: জেরক্সের দোকানে তৈরি হচ্ছিল জাল বার্থ সার্টিফিকেট! গ্রেফতার দোকান মালিক। জাল সার্টিফিকেট তৈরির চক্রের মোট তিনজনকে গ্রেফতার করেছে হুগলি চন্ডীতলা থানা।
Purulia: হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন দোকানের খাদ্যদ্রব্যের গুণগত মান যাচাই করতে পুরুলিয়া শহরে বিভিন্ন হাটে বাজারে রেস্তোরাঁয় অভিযান চালালো ফুড সেফটি দফতরের আধিকারিকরা । সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা পুলিসের দুর্নীতি দমন শাখা, চেম্বার অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির আধিকারিকরা । শহরের বিভিন্ন রাস্তায় খাদ্যদ্রব্যের দোকানে হানা দিয়ে খাবারের গুনগত মান যাচাই করলেন তারা । খাবারের দোকানের বৈধ লাইসেন্স রয়েছে কিনা, খাবারে ক্ষতিকারক রাসায়নিক রঙের ব্যবহার করা হচ্ছে কি না খতিয়ে দেখেন তারা। রাস্তার ধারে খোলা অবস্থায় খাবার রাখা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন। বেশ কয়েকটি দোকানে খাবারে রাসায়নিক রং মেশানো দেখে অসন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীদের নোটিশ দিয়ে হুশিয়ারি দেন তারা। পুরুলিয়া জেলা জুড়ে এই অভিযান লাগাতার চালানো হবে বলে জানান আধিকারিকরা।
TMC attack BJP Bus: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার পথে দিনহাটা শিমুলতলায় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল । বৃহস্পতিবার দিনহাটার শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের ইন্ধনে এই হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ দুপুর ১২টায় আলিপুরদুয়ার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠান ও জনসভার রয়েছে। সেই জনসভায় যোগ দিতে শিমুলতলা দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
Ranaghat: বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক অন্তঃসত্বা গৃহবধূর। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরের লক্ষীনাথপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানার গয়েসপুর পঞ্চায়েতের লক্ষিনাথপুরের বাসিন্দা তিশা হাজরা নামের এক গৃহবধূ বুধবার সন্ধ্যায় বাড়িতে গ্রিলের গেটে হেলান দিয়ে বসতেই বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে তড়িঘড়ি তাকে পরিবারের লোকেরা শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অনুমান বাড়ীর গ্রিল কোনো ভাবে সর্ট হয়ে যাওয়ায় এই বিপত্তি।
Purulia Fire Incident: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মূল গেটের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার ভোররাত নাগাদ হঠাৎ করে আগুন লেগে বিপত্তি ঘটে। ঘটনায় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে থাকা দমকল বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে দমকলবিভাগ।
Road Accident: পূর্ব মেদিনীপুরের কাঁথির ১১৬ বি জাতীয় সড়কের ইরিঞ্চি ব্রিজের কাছে একটি লরি ও অটোর দূর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু। আহত তিন। আহতদের কাঁথি ও তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। কাঁথির দিকে ফিরছিল অটোটি। লরি ও অটোর সংঘর্ষ বাঁধে। মৃত ও আহতদের বাড়ি কাঁথির বসন্তিয়া বলে জানা গেছে। উদ্ধারের কাজে খেজুরি ও মারিশদা থানার পুলিস।
Howrah: হাওড়ার রামরাজাতলায় ফিল্মি কায়দায় দুষ্কৃতী পাকড়াও। দুষ্কৃতী ধাওয়া হাওড়া সিটি পুলিসের। সিসি ক্যামেরায় ধরা পড়েছে রোমহর্ষক দৃশ্য। অন্য জেলার অপরাধীদের দল হাওড়ায় ঢুকছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান হাওড়া সিটি পুলিসের গোয়েন্দাদের। লরিতে ধাকা দুষ্কৃতীরা ঢুকে পড়ে রামরাজাতলা স্টেশন রোডে। গাড়িতে ধাওয়া করে লরি আটকান গোয়েন্দারা। কয়েকজন দুষ্কৃতী লরি থেকে নেমে পালায়। ২ জনকে আটক করেছেন গোয়েন্দারা। তদন্তে জগাছা থানার পুলিস ও হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা বিভাগ।
Chandannagar: চন্দননগরে একই পরিবারে ৩ জনের রহস্যমৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিসের। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ ও তাঁদের মেয়ে পৌষালি। রাত ২টোর পর দেহ উদ্ধার করা হয়।
বাড়িতেই দোকান চালাতেন বাবলু ঘোষ। বাজারে লক্ষ লক্ষ টাকার ঋণ ছিল বাবলু ঘোষের। অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, অনুমান পুলিসের। স্ত্রী-মেয়েকে শাবল দিয়ে মেরে খুন।
পরে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বাবলু ঘোষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)