)
Medinipur: গড়বেতার চন্দ্রকোনা রোডে পিকআপ ভ্যান উল্টে মৃত ১, আহত ১৬। আহতদের প্রথমে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই মারা যায় সামিম মন্ডল নামে এক যুবক। জানা গেছে এরা প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজ করে। এদিন সকালে একটি পিকআপ ভ্যানে করে চন্দ্রকোনা রোড এর গুইয়াদহ থেকে থেকে শালবনির দিকে আসছিল। কুবাই ব্রীজের কাছে রাস্তার উপর এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়, বেশ কিছুক্ষণ মৃত ও আহত ব্যক্তিরা রাস্তার উপরেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। ঘটনাস্থলেই একজন মারা যায় পরে বাকিদের পুলিস ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শালবনী ও তারপর মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদেরকে দেখতে আসেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।
Jalpaiguri: নিখোঁজ টোটো চালকের দেহ উদ্ধার। জলাশয় থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে। তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে জলপাইগুড়ি খড়িয়া গ্রামপঞ্চায়েতের নামাজিপাড়া সংলগ্ন একটি জলাশয় থেকে দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ভোরে যাত্রী নিয়ে বেরিয়ে ছিলেন ওই টোটোচালক। তারপর আর ফেরেননি। টোটো ছিনতাই করার উদ্দেশ্যেই কি খুন? কারণ টোটো এবং মোবাইল এখনো উদ্ধার হয়নি বলে পরিবার করতে জানা যায়। ঘটনার তদন্তে নেমছে কোতোয়ালি থানার পুলিশ। দেহটি শুক্রবার বিকেল নাগাদ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Bankura: বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজে অধ্যাপককে শাসানির ঘটনায় এবার ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল। শুক্রবার সন্ধ্যায় বেলিয়াতোড় বাজারে রীতিমত মিছিল ও পথসভা করে দলের ব্লক সভাপতি তথা অভিযুক্ত নেতা কালিদাস মুখোপাধ্যায়কে ঢালাও সার্টিফিকেট দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। সিপিএম ও বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে তিনি বললেন এই ঘটনায় অভিযুক্ত নেতার প্রোমোশোন হল। এই ঘটনায় পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
Sikkim: মধ্যরাত থেকে দফায় দফায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। ফল স্বরূপ সেবক করোনেশান ব্রিজের কাছে পাহাড় থেকে বিরাট পাথর নেমে আছে। যার কারনে সম্পুর্নভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ১০। তবে রাস্তার কি ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না৷ সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইফ সম্পূর্ণভাবে বন্ধ। অন্যদিকে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বিকল্প রাস্তা হিসেবে লাভা ও গরুবাথানানের রাস্তা ব্যাবহার করার নির্দেশ জানানো হয়েছে। তবে যে আকারের পাথর নেমে এসেছে সেক্ষেত্রে ধস সরিয়ে যান চলাচল স্বাভবিক করতে বেশ সময় লাগবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)