Live Now

Breaking News LIVE Update: নির্ধারিত পোস্টিংয়েই যোগ দেবাশিস-আশফাকুল্লার, আদালতের দিকে তাকিয়ে 'নাছোড়' অনিকেত!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: নির্ধারিত পোস্টিংয়েই যোগ দেবাশিস-আশফাকুল্লার, আদালতের দিকে তাকিয়ে 'নাছোড়' অনিকেত!
30 May 2025 02:45 PM (IST)

Sikkim Earthquake: সিকিমের তাদংয়ে ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ৩.৫।  এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ঘটেছে। ভূমিকম্পের অবস্থান ছিল ২৮.২৮° পূর্ব দ্রাঘিমাংশ ও ৮৭.৯৪° উত্তর অক্ষাংশে। এর কেন্দ্রস্থল তাদং (TADONG) থেকে প্রায় ১২৪ কিমি দূরে অবস্থিত। এই ভূমিকম্পের কারণে সিকিমের উত্তর-পশ্চিম অংশে হালকা কম্পন অনুভূত হতে পারে।

30 May 2025 02:00 PM (IST)

SSC Protest Update: দেবাশীষ হালদার এবং আশফাকুলা নাইয়া যেখানে পোস্টিং দেয়া হয়েছে সেখানেই জয়েন করছে। অনিকেত মাহাতো জয়েন করবে না। দেবাশীষ আর আশফাকুলার মামলা হিয়ারিং হচ্ছে ৫ই জুন। ওরা দুজন আপাতত জয়েন করছে আর অন্যদিকে মামলা মামলার মত চলবে। অনিকেত রেগুলার বেঞ্চে যাবে। সেখানে যদি কোর্ট বলে তারপরে জয়েন করবে। 

30 May 2025 12:45 PM (IST)

Katwa Railway Station: রেলের উচ্ছেদে দিশেহারা শতাধিক ব্যবসায়ী। গতকাল রাতেও কাটোয়া ষ্টেশনের মালগুদাম এলাকায় ছিলো শতাধিক ছোট ছোট দোকান তার সঙ্গে জড়িয়ে তাদের পরিবারের কয়েকহাজার মানুষ। কিন্তু শুক্রবার সকালে এই মালগুদাম পরিণত হয়েছে ধ্বংসস্তুপে যা দেখে মাথায় হাত ওই ব্যবসায়ীদের।

30 May 2025 12:45 PM (IST)

Basirhat: বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের মাটিয়া থানার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুরে দীর্ঘদিন ধরেই গ্রামের এক মাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি অত্যন্ত খারাপ গত দু বছরের উপর রাস্তাটি সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। গ্রামের এই প্রায় সাত কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্কুল কাছাড়ি ও হাসপাতালে রোগী নিয়ে যেতে গেলে প্রতি নিয়ত সমস্যায় পড়তে হয়। চোটখাটো দুর্ঘটনা তো লেগেই আছে। আর বৃষ্টি পড়লে তো কথায় নেই এই ব্যাপারে প্রশাসনকে বলেও কোন লাভ না হওয়া আজ গ্রামবাসী বেহাল রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ দেখায়।

30 May 2025 12:45 PM (IST)

South 24 Pargana: গ্রীষ্মকালে চুপচাপ থেকে বর্ষাকালে নদী বাঁধের কাজ, দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুরের প্রায় পঞ্চাশটি পরিবার জলের তলায়, প্রায় ৬০০ মিটার নদী বাঁধে ভাঙ্গন, এলাকায় জল ঢুকে সম্পূর্ণ প্লাবিত হল, পরিবারের মানুষদের ঠাঁই হলো রাস্তায়।

30 May 2025 12:45 PM (IST)

Basirhat Incident: বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের মাটিয়া থানার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুরে দীর্ঘদিন ধরেই গ্রামের এক মাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি অত্যন্ত খারাপ গত দু'বছরের উপর রাস্তাটি সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। গ্রামের এই সাত কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্কুল কাছাড়ি ও হাসপাতালে রোগী নিয়ে যেতে গেলে প্রতি নিয়ত সমস্যায় পড়তে হয়। 

30 May 2025 12:30 PM (IST)

Sukanta Majumdar: গতকাল প্রধানমন্ত্রীর সভায় বিজেপির কার্যকর্তাদের নিয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ার এর বিজেপির নেতা অজয় রায়। তার বাড়িতেই হামলার অভিযোগ এনে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে পোস্ট সুকান্ত মজুমদারের। সিসিটিভি ফুটেজও দিয়েছেওন সুকান্ত।

30 May 2025 10:00 AM (IST)

Murshidabad: ‘দাবাং’ ভূমিকায় মুর্শিদাবাদের এসপি। বিধায়ক-নেতাদের সামনেই এই হুঁশিয়ারি। ‘কারও তিন চারটে গাড়ি মানে সে কি খুব বড়? সরকারের সামনে কেউ বড় ছোট নয়, পুলিস-প্রশাসনের থেকে কেউ বড় নয়, আমি কারও সুপারিশে আসিনি, নেতা-বিধায়কদের সামনে এমনই হুঁশিয়ারি এসপি-র! ‘যেদিন সরকার বলবে চলে যেতে চলে যাব, যতদিন আছি, ততদিন ডোমকল কন্ট্রোলে থাকবে', কড়া হুঁশিয়ারি পুলিস সুপার সানি রাজের।

30 May 2025 09:15 AM (IST)

Baruipur: ক্যানিং পূর্বে ২৬ এর বিধান সভায় যদি প্রধানমন্ত্রীও এসে দাঁড়ায় শুভেন্দু অধিকারী তো চুনো চাঁদা তাও এক লক্ষর বেশি ভোটে হারাবে ক্যানিং পূর্বের তৃণমূলের নেতৃত্বরা দায়িত্ব নিয়ে। সেখানে শওকত মোল্লার দরকার নেই। এমনই আত্মবিশ্বাস শওকত মোল্লার। তাহলে কি তিনি এবার ভাঙ্গড় থেকে ২৬ এর বিধানসভায় প্রার্থী হচ্ছেন ? তৃণমূলের মধ্যে জোর জল্পনা।

30 May 2025 09:15 AM (IST)

Bikash Bhaban: পরীক্ষার সম্ভাব্য তারিখ সহ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর। ক্ষুব্ধ যোগ্য চাকরি হারা অধিকার মঞ্চ। সঙ্গে ক্লজ হিসেবে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ফলাফলের কথা উল্লেখ হল। রিভিউ পিটিশনের প্রয়োজনীয়তাই থাকত না যদি রাজ্য কলকাতা হাইকোর্টে যোগ্যদের নামের তালিকা পাঠিয়ে দিত। স্যালারি পোর্টালে যাদের নাম উঠল এবং যাদের ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্কুলে কাজে যোগ দিতে বলা হল সেই তালিকাটাই তো রাজ্য আদালতে দিতে পারত। নতুন করে পরীক্ষা মানে অয়োগ্যদের বিকল্প চাকরি পাইয়ে দেওয়া এবং পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি সহ আরো নানাবিধ দুর্নীতির বীজ বপন করল রাজ্য। অভিযোগ যোগ্য চাকরিহারাদের। এরইমধ্যে আজ বেলা ১২ টায় শিয়ালদহ স্টেশনে জমায়েত করে নবান্ন অভিযান। বিকাশ ভবন অভিযান কে কেন্দ্র করে তৈরি হয়েছিল ধুন্ধুমার পরিস্থিতি। তাই আজ অতিরিক্ত সতর্ক কলকাতা পুলিস। তবে তারা শিক্ষক। সরকারি সম্পত্তির ক্ষতি করবেন না। এই ইঙ্গিত দিলেন মঞ্চের নেতারা।

30 May 2025 09:15 AM (IST)

South 24 Paragana: ডায়মন্ড হারবার হুগলি নদীতে ডুবে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুলিস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। সকালে স্থানীয় মানুষরা দেখতে পায় ডায়মন্ড হারবার থানার পুলিসকে খবর দিলে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি।

30 May 2025 09:15 AM (IST)

Bengal Weather: দুপুরের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে  পরিষ্কার আকাশ। বৃষ্টি হলেও গুমোট অস্বস্তি বহাল থাকবে। আজ নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২ জুন থেকে ফের তীব্র গরম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

30 May 2025 09:15 AM (IST)

India Pakistan Tension: সরকারী কর্মী হয়ে সরকারি তথ্যপাচার? কর্মসংস্থান বিভাগে কাজের সুবাদে নয়া চর নিয়োগ? জয়সলমীর থেকে আটক সরকারি কর্মী। কর্মসংস্থান বিভাগে কর্মরত শাকুর খানকে আটক। শাকুর খান এক প্রাক্তন কংগ্রেস নেতার ব্যক্তিগত সচিব ছিলেন। শাকুর খানের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় তাকে আটক। একাধিকবার পাকিস্তানে গিয়েছে শাকুর খান। 

30 May 2025 09:15 AM (IST)

Teacher Protest Rally: ফের পরীক্ষা দিতে নারাজ। নিজেদের অবস্থানে অনড় চাকরিহারারা। পরীক্ষা না দেওয়ার দাবিতে অনড়। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি। আজ ফের পথে চাকরিহারারা। শিয়ালদহ থেকে মিছিলের ডাক।

30 May 2025 09:15 AM (IST)

SSC Teacher Recruitment: এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পরীক্ষার নয়া বিধি প্রকাশিত হল। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি। জোর দেওয়া হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার উপর। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার উপর থাকছে সর্বোচ্চ ১০ নম্বর।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...