Live Now

Breaking News LIVE Update: উপচে পড়া ভিড়! বেহালা নতুন দলে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: উপচে পড়া ভিড়! বেহালা নতুন দলে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার...
30 September 2025 12:00 PM (IST)

Durga Puja 2025: বেহালা নতুন দলে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার। সপ্তমীর রাত প্রায়...

Durga Puja 2025: বেহালা নতুন দলে অসুস্থ হয়ে মৃত্যু মহিলার। সপ্তমীর রাত প্রায় ১২টা নাগাদ বেহালা নতুন দলের রায় বাহাদুর রোডের এক্সিট গেটে ৪৬ বছরের মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে পড়লে, কর্তব্যরত পুলিস এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের লোকেরা তাঁকে সিপিআর (CPR) দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে পুলিস গাড়িতে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হাঁপানির রোগী ছিলেন এবং স্থূলতাজনিত সমস্যায়ও ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

30 September 2025 09:45 AM (IST)

Durga Puja 2025 | Mahastmai: বেলুড়মঠে কুমারী পুজো। এবারের কুমারী...

Durga Puja 2025 | Mahastmai: বেলুড়মঠে কুমারী পুজো। এবারের কুমারী শ্রীনিকা মুখোপাধ্যায়। বয়স ৫ বছর ২ মাস। বাবা লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়। মা মৌসুমী মুখোপাধ্যায়। সকাল নটায় শুরু হয় কুমারী পুজো। বেলুরমঠে প্রচুর ভক্ত সমাগম। আজ বিশেষ খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে। তিরিশ হাজার মানুষের জন্য এই ব্যবস্থা।

30 September 2025 09:45 AM (IST)

Arjun Singh: বিজেপির নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে...

Arjun Singh: বিজেপির নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে দুস্কৃতিদের বোমাবাজি। ভাঙচুর গাড়ি। উত্তেজনা জগদ্দল মেঘনা মোড় এলাকায়। ঘটনাস্থলে পুলিস বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ। দুর্গাপুজো মণ্ডপের সামনে বসে থাকা স্থানীয়দের গালাগালি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। গালাগালির প্রতিবাদ করায় দুস্কৃতীরা প্রথমে বোমাবাজি করে এরপরে গুলি চালায় বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের।

30 September 2025 09:15 AM (IST)

South 24 Parganas: দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকড়া মাদ্রাসা বাজারের...

South 24 Parganas: দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকড়া মাদ্রাসা বাজারের মিটার ঘরে বিধ্বংসী আগুন। সপ্তমীর সন্ধ্যায় জনবহুল এলাকায় মিটার ঘরে অনেক ও গুলিমিটার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও এলাকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে মহেশতলা থানার আই.সি তাপস সিংহ রায়ের উপস্থিতি ও তৎপরতায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল আকড়া মাদ্রাসা বাজার। ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনা  কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে ছুটে আসেন ডায়মন্ড হাবরা জেলা পুলিস সুপার বিশপ সরকার, ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে ফায়ারে একটি ইঞ্জিন, ও  সি.এস.সিসি. কর্মীরা, এবং পুলিসের উচ্চপদস্থ  কর্তারা।

 

30 September 2025 09:15 AM (IST)

Leopard: পুজোতেও চিতাবাঘের আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে চা বাগানের বাসিন্দাদের...

Leopard: পুজোতেও চিতাবাঘের আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে চা বাগানের বাসিন্দাদের। এদিন ভোরে একটি বুনো খাঁচাবন্দি হল নাগরাকাটার  বামনডাঙা চা বাগানের ১৮ নম্বর লাইন থেকে। বন দপ্তর জানিয়েছে মর্দা চিতাবাঘটি পূর্ণ বয়স্ক। রবিবার সন্ধায় সেখানে খাঁচার পাতা হয়। টোপ হিসেবে দেওয়া হয় একটি ছাগলকে।

30 September 2025 09:15 AM (IST)

Veteran BJP leader Death: প্রয়াত বিজেপি প্রবীণ নেতা বিজয় কুমার মালহোত্রা।...

Veteran BJP leader Death: প্রয়াত বিজেপি প্রবীণ নেতা বিজয় কুমার মালহোত্রা। মঙ্গলবার সকালে ৯৪ বছর বয়সে মারা যান বলে জানা গিয়েছে। তিনি কিছুদিন ধরে এআইআইএমএসে চিকিৎসাধীন ছিলেন। দিল্লি ইউনিট প্রধান বীরেন্দ্র সাচদেবা এক বিবৃতিতে বলেন, 'গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং দিল্লি বিজেপির প্রথম সভাপতি প্রফেসর বিজয় কুমার মালহোত্রা আজ সকালে পরলোকগমন করেছেন।'

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More