Live Now

Breaking News LIVE Update: সুপ্রিম নির্দেশে অযোগ্য-তালিকা ঘিরে নয়া জটিলতা! সপ্তাহ শুরুতেই ফের আইনি জট?

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: সুপ্রিম নির্দেশে অযোগ্য-তালিকা ঘিরে নয়া জটিলতা! সপ্তাহ শুরুতেই ফের আইনি জট?
31 August 2025 09:15 AM (IST)

Narendra Modi meet Xi Jinping: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার তিয়ানজিনে দেখা করবেন। এটি তাদের প্রায় দশ মাস পর প্রথম সাক্ষাৎ, যেখানে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিস্তৃত আলোচনা করবেন। এই সাক্ষাৎটির গুরুত্ব বেড়েছে, কারণ হঠাৎ করে ভারত-আমেরিকা সম্পর্ক খারাপ হয়েছে, যা ওয়াশিংটনের বাণিজ্য ও শুল্ক নীতির কারণে ঘটেছে।

31 August 2025 09:00 AM (IST)

Basirhat: ভারত বিখ্যাত প্রাক্তন ফুটবলার মিহির বসুকে সম্বর্ধনা জানালেন বসিরহাটের মানুষ। শনিবার সন্ধ্যায় বসিরহাট টাউন হল মঞ্চে সম্বর্ধনা অনুষ্ঠানে চোখে পড়ার মত ভিড় ছিল। এদিন এলাকার বহু মানুষ মিহির বসুর হাতে স্মারক পুষ্পস্তবক নানা উপহারে ভরিয়ে দেন। নিজের এলাকায় এই ভাবে সম্বর্ধিত হয়ে আপ্লুত কলকাতার তিন প্রধানে ও ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মিহির বসু আজ এই সম্বর্ধনা আনুষ্ঠানে মিহির বসুর পাশে ছিলেন প্রাক্তন প্রখ্যাত ফুটবলার ভাস্কর গাঙ্গুলী।  ছিলেন বর্তমান ও অতীত দিনের ফুটবলারা। 

31 August 2025 09:00 AM (IST)

Canning: কামড় দিয়েছিল বিষধর চন্দ্রবোড়া সাপ। তড়িঘড়ি ক্ষতস্থানের উপর মোটা নাইলন দড়ি দিয়ে কষে বাঁধন দিয়েছিলেন। এরপর সাপটি ধরে কৌটোয় ভরে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকে চাপিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। রাতে এমন ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালে হইচই পড়ে যায়।জীবন্ত চন্দ্রবোড়া সাপ দেখার জন্য উপচে পড়ে ভিড়। অন্যদিকে সময় নষ্ট না করে বৃদ্ধার চিকিৎসা শুরু করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সহ কর্মীরা। 

31 August 2025 09:00 AM (IST)

Jalpaiguri: প্রশাসনের অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। রাতেরপাড়ায় সমাধান ক্যাম্পে উপভোক্তাদের ভিড় উপড়ে পড়েছে। রাতের "আমার পাড়া সমাধান" কর্মসূচি তে  উপভোক্তাদের ভিড় জলপাইগুড়িতে।

31 August 2025 09:00 AM (IST)

Malbazar: মালবাজার মহকুমার নাগরাকাটার সুখানী বস্তিতে ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে থেকে একটি ১২ ফুটের বিষাক্ত কিংকোবরা সাপ উদ্ধার করল স্থানীয় সর্প প্রেমী সৈয়দ নিজাম বাবুন। অনেক কষ্টে সাপটিকে ধরে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন তিনি। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা অবশ্য সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়। জানা গিয়েছে, এদিন ওই বিষাক্ত সাপটিকে স্কুলের কর্মীরা গেটের সামনে ঘোরাঘুরি করতে দেখে। এরপরই বাবুন এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং বন কর্মীদের হাতে তুলে দেন।

31 August 2025 09:00 AM (IST)

Baruipur: বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ডের ঋষি বঙ্কিম নগরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির কেয়ারটেকার তরুণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী ঘুমিয়ে থাকতেই পাশের ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারির লকার, ড্রয়ার ভেঙে ঘর লণ্ডভণ্ড করে চম্পট দেয় তারা। খোয়া গিয়েছে ব্যাংকের লকারের চাবি, গাড়ির চাবি, তিনটি দামী হাতঘড়ি, কিছু নগদ টাকা ও গয়না।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...