Breaking News LIVE Update: মর্মান্তিক! বুনো হাতির হানায় সদ্যজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

| Last Updated: Saturday, May 31, 2025 - 14:55
Breaking News LIVE Update: মর্মান্তিক! বুনো হাতির হানায় সদ্যজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

31 May 2025, 15:00 PM

Elephant Attack: রাতে হাতির হানায় সদ্যজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় গতকাল রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার দুপুর পর্যন্ত কুঞ্জনগর যাওয়ার রাস্তায়  টায়ার জ্বালিয়ে  অবরোধ করে রাখে। 

31 May 2025, 15:00 PM

Malda Incident: সোনা চুরির তদন্তে নেমে অভিযুক্ত যুবতী পরিচারিকাকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠল এক পুলিস অফিসারের বিরুদ্ধে। শুক্রবার মালদা জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ করেন অভিযুক্ত যুবতী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানায়। 

31 May 2025, 13:15 PM

Bhawanipur: ভবানীপুরে এক ব্যক্তিকে অপহরণ। টাকা পয়সা নিয়ে গোলমালের জেরে অপহরণের অভিযোগ। ভবানীপুর থানার হাতে গ্রেফতার ৫। উদ্ধার অপহৃত ব্যক্তি।

31 May 2025, 13:15 PM

Kalyan Banerjee on Narendra Modi: মোদীকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। ‘অভিষেক বলছেন, ক্ষুদ্র রাজনীতির মধ্যে নেই’। ‘প্রধানমন্ত্রী বাংলায় এসে ক্ষুদ্র রাজনীতি করেছেন’। জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ তৃণমূল সাংসদ।

31 May 2025, 13:00 PM

Sharmistha Panoli Arrest: সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগ। ১ মহিলাকে গ্রেফতার করল গার্ডেনরিচ থানার পুলিস। দিল্লি থেকে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি।

31 May 2025, 09:15 AM

Ayurveda Medicine Scam: এবার আয়ুর্বেদিক ওষুধেও জালিয়াতি। জাল ওষুধ নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করার পরই, শুধুমাত্র মর্ডান মেডিসিন নয়, আয়ুর্বেদিক ওষুধের জালিয়াতি ধরতে কোমর বেঁধে ময়দানে নামল রাজ্যের আয়ুষ বিভাগের অধীনস্থ আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল ,ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। বারাসাত জেলা পুলিস এবং আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল এর যৌথ অভিযান।

31 May 2025, 09:15 AM

South 24 Paragana: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এর বাসিন্দা, রামকৃষ্ণ বিশ্বাস (৩২) গত তিন মাস আগে কাকদ্বীপ থেকে সংসারে অভাবের তাগিদায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল মাছ ধরতে। তবে রামকৃষ্ণ বিশ্বাস কেরালার একটি ট্রলারের রাঁধুনীর কাজে গিয়েছিল। ট্রলারের পাখাতে জাল জড়িয়ে যেতে রামকৃষ্ণ বিশ্বাস সেই জলসা ছাড়াতে গিয়ে জালে জড়িয়ে তার মৃত্যু হয় সূত্রের খবর। সেই খবর পরিবারের কাছে আসলে কান্নায় ভেঙে পড়ে রামকৃষ্ণের পরিবারের লোকজন।

 

31 May 2025, 09:15 AM

West bengal Weather: আজ মে মাসের শেষ দিন এবং জুন মাসের প্রথম অন্ততঃ ৪ থেকে ৫ দিন অসহ্য কষ্টকর আর্দ্র ঘর্মাক্ত গরমের মধ্যে দিয়ে কাটাতে হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কলকাতায় আপাতত বৃষ্টি ভাগ্য খুব প্রসন্ন নয়। কলকাতায় ঘরে বাইরে চরম পর্যায়ে পৌঁছাবে জলীয় বাষ্পের অস্বস্তি। দুপুরের পর একটা সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে ১০০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

31 May 2025, 09:15 AM

Baruipur: বাংলাদেশি পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য সুন্দরবনের নদীবাঁধ ভাঙছে,দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে অনুপ্রবেশের আশঙ্কাও থাকছে দাবি সুন্দরবনবাসীদের।

31 May 2025, 09:15 AM

Anubrata Mondal: বদলাননি কেষ্ট, এবার পুলিসকে গালিগালাজ। IC-র মা-স্ত্রীর উদ্দেশে অশালীন মন্তব্য। আজ বোলপুর থানায় অনুব্রতকে তলব। থানার ICকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ। অনুব্রতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিস। BNS-এর ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় মামলা। কেষ্টর বাড়িতে গিয়ে হাজিরার নির্দেশ দেয় পুলিস। আজ হাজিরা দেবেন বাহুবলী নেতা? হাজিরা না দিলে কড়া পদক্ষেপ ? রাজনীতিতে আর 'অক্সিজেন' পাবেন কেষ্ট ? পাশে নেই দল, ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অনুব্রত।

31 May 2025, 09:15 AM

Malbazar ED Raid: মালবাজারে দুই চা বাগানে ইডি-র হানা। নাগরাকাটার বামনডাঙা, মেটেলির সামসিং চা বাগানে ইডির অভিযান। আলাদা টিম ও কয়েকটি গাড়ির কনভয় নিয়ে এলাকায় পৌঁছয় ইডি। সম্ভবত এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তেই এই অভিযান, সূত্রের খবর। একসময় এই চা বাগানগুলির সঙ্গে যুক্ত ছিলেন ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। চা বাগানে কালো টাকা সাদা করতে বিনিয়োগ করা হয়, অভিযোগ। সামসিং চা বাগানের কর্ণধার ঋত্বিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ। ৯ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।

31 May 2025, 09:00 AM

Medinipur: প্রতারিত হয়ে টাকা আনতে গিয়ে জুটল মার! মারধরে আহত একই পরিবারের ২ মহিলা সহ ৪। গুরুতর আহত ৪জন ভর্তি হাসপাতালে। মেদিনীপুরের হোসনাবাদ এলাকার ঘটনা। জমি কিনতে শেখ মোবারককে অগ্রিম ৬৫ হাজার টাকা। টাকা দিয়েছিলেন কেরানিতলার বাসিন্দা শেখ নাদু। জাল দলিল বানিয়ে প্রতারণার অভিযোগ। টাকা ফেরতের নামে বাড়িতে ডেকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর। শেখ মোবারক ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি চার। কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের।

31 May 2025, 09:00 AM

Basanti: পারিবারিক বচসায় দেওর ধারালো অস্ত্র দিয়ে বৌদির গলা কেটে মুন্ডু নিয়ে থানায় হাজির। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভরতগড় এলাকায়। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিস বাহিনী। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিমল মণ্ডল, সম্পর্কে দেওর। বৌদির নাম সতী মণ্ডল।