Breaking News Live Update: কেদারনাথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স, হেলিপ্যাডে নামার আগেই ভেঙে পড়ল হেলিকপ্টার...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর...

| Last Updated: Saturday, May 17, 2025 - 16:00
Breaking News Live Update: কেদারনাথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স, হেলিপ্যাডে নামার আগেই ভেঙে পড়ল হেলিকপ্টার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

17 May 2025, 16:00 PM

পুলিশের পাশে সাংসদ। পুলিশের নজরদারি জোরদার করতে সাংসদ তহবিল থেকে দিলেন ৩০লক্ষ টাকা। বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদকে ধন্যবাদ জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী। শনিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার  অফিসে সাংবাদিক বৈঠক করেন কমিশনার সুনীল চৌধুরী এবং সাংসদ কীর্তি আজাদ। কমিশনার সুনীল চৌধুরী বলেন,"৩০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে আমাদের দিলেন। এই টাকায় দুর্গাপুরের ৭৮ টি জায়গায় ২৫১টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এখনো পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১হাজার ক্যামেরা লাগানো হয়েছে। অপরাধ দমন করতে খুবই সাহায্য করছে। মহিলাদের নিরাপত্তাও সুনিশ্চিত হচ্ছে। দুর্গাপুরে একটি সিসিটিভি কন্ট্রোলরুম হতে চলেছে। কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হবে।"সাংসদ কীর্তি আজাদ বলেন,"আমার দাদা একসময় আইপিএস অফিসার ছিল। পরে গোয়েন্দা বিভাগের আধিকারীক হয়েছিল। এখন সে অবসরপ্রাপ্ত। কিন্তু তার কাছে একের পর এক ঘটনা শুনে আমার মনে শিহরণ হয়েছিল। আজ আমি পুলিশের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।"

17 May 2025, 14:15 PM

BREAKING 

 বীরভূম জেলা চালাবে কোর কমিটি। নির্দেশ গতকালই দেওয়া হয়েছিল রাজ্য তৃণমূল নেতৃত্বের তরফে। এবার  তড়িঘড়ি নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামীকালই ডাকা হল কোর কমিটির বৈঠক। আগামীকাল তৃণমূল কার্যালয়ে সাড়ে এগারোটার সময় বৈঠক ডাকা হয়েছে।

 উল্লেখ্য বিগত প্রায় দেড় মাস ধরে বসেনি কোর কমিটির বৈঠক। প্রশ্নউত্তর শুরু করেছিল কোর কমিটির ভূমিকা নিয়ে। গতকালই দল স্পষ্ট করতে এবার তৎপর তৃণমূল কংগ্রেস।

17 May 2025, 13:30 PM

উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার। গ্রেফতার দুই। উদ্ধার হওয়া ১ কেজি ১৬৭ গ্রাম সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।

উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার  হাকিমপুর  ভারত বাংলাদেশ সীমান্তে উত্তরপাড়ার দিয়ে  প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য দুই ভারতীয় পাচারকারী বাংলাদেশ ও ভারত সীমান্তে ব্যাগে করে সোনার বিস্কুট পাচার করার চেষ্টা করছিল।  দেখতে পেয়ে সীমান্ত রক্ষী বাহিনী  ঐ দুই ব্যাক্তিকে আটক করে তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা, এদের কাছ থেকে দুটি সেলফোনও উদ্ধার হয়েছে।  এদের বাড়ি হাকিমপুর উত্তর পাড়া বিএসএফ সূত্রের খবর এই সোনার বিস্কুট গুলো থাইল্যান্ড দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। সেখান থেকে ভারতীয় সীমান্তে পচারের চেষ্টা হচ্ছিল। এদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএফ। ধৃত দুই পাচারকারী সহ  সোনার বিস্কুট গুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ দুপুরে দুজন কে বসিরহাট আদালতে তোলা হবে।

17 May 2025, 12:00 PM

কেদারনাথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স

  • কেদারনাথে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে।

  • এই অ্যাম্বুলেন্সটি ঋষিকেশ AIIMS থেকে কেদারনাথ পৌঁছেছিল।

  • কেদারনাথ হেলিপ্যাডে নামার ঠিক আগে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

  • ল্যান্ডিং-এর সময় হেলিকপ্টারের লেজ (টেল) ভেঙে যায়।

  • ভাগ্যক্রমে, এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

17 May 2025, 12:00 PM

কর্নেল সুফিয়া কুরেসি কে নিয়ে মধ্যপ্রদেশের এক মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আসানসোলের কুলটি থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস।শনিবার কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়।সুকান্ত দাস জানান রাজ্যজুড়ে কংগ্রেসের তরফে এই কর্মসূচি করা হচ্ছে।এদিন কুলটি থানায় বিক্ষোভ দেখানো হয়েছে।বিক্ষোভ শেষে ওই মন্ত্রীর নামে থানায় ডেপুটেশনও দেওয়া হয়েছে।

17 May 2025, 11:00 AM

সাতসকালে বোমাতঙ্ক!
শনিবার সকালেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গলসির গোহগ্ৰাম বাবুপাড়ায়। দামোদর নদের বাঁধের কাছে বালিঘাটের ঢালের মুখে একটি কালো ব্যাগের ভিতর দেখা যায় বোম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে। পরে ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড।
 কে বা কারা এই বোমাটি রেখেছে এবং এর পেছনে উদ্দেশ্য কী, তা জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় জানান, "প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি কালো রঙের একটি ব্যাগ পড়ে আছে। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখি, ভিতরে একটি বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিই।"

17 May 2025, 10:45 AM

শনিবার এবং রবিবার ছুটির দিন, ফলে বিকাশ ভবন বন্ধ থাকে। তাই সপ্তাহান্তের এই দু’দিন নতুন করে জোরালো কোনও কর্মসূচি গ্রহণ করেননি আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, শনিবার দুপুরের পর প্রথমে তাঁরা বিকাশ ভবন থেকে করুণাময়ী পর্যন্ত মিছিলে হাঁটবেন। যাঁরা মার খেয়েছেন, তাঁদের অনেকেই চিকিৎসার প্রয়োজনে বাড়ি চলে গিয়েছেন। তবে তাঁদের স্কুল থেকে ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে। অনেকেই আসবে। তাদের রাস্তায় বসে পড়াবেন চাকরিহারা শিক্ষকেরা।

17 May 2025, 10:45 AM

৯ নম্বর নিবেদিতা লেনের একটি নির্মীয়মান বাড়ির মধ্যে এত অপরিচিত ব্যাক্তির দেহ উদ্ধার করল শ্যামপুকুর থানার পুলিশ। ওই ব্যাক্তি কি করে এলো তা জানার জন্য পুলিশ দেহের ময়নাতদন্ত করবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

17 May 2025, 10:00 AM

পাক-এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত
স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
নূর খান এয়ারবেসে মিসাইল-হামলা
পাকিস্তানের সবচেয়ে বড় এয়ারবেস
নূর খান-সহ ১১টি এয়ারবেসে হামলা 
ভারতের স্ট্রাইকের কথা স্বীকার 
স্বীকার পাকিস্তানের প্রধানমন্ত্রীর 

17 May 2025, 09:45 AM

BIRBHUM: আন্তঃরাজ্য পাচার চক্র রুখে দিল খয়রাশোল থানার পুলিশ।শিল্পের কাজে লাগা সাদা পাথরের অবৈধ পাচার রুখলো খয়রাশোল থানার পুলিশ। অবৈধভাবে পাচার হওয়া আটক মূল্যবান সাদা পাথরের পাঁচটা ট্রাক। গ্রেফতার পাঁচজন। সরকারি কর ফাঁকি দিয়েই চলছিল এই পাচার বলে জানালো পুলিশ।

আন্তঃরাজ্য পাচার চক্র রুখে দিল খয়রাশোল থানার পুলিশ।শিল্পের কাজে লাগা সাদা পাথরের অবৈধ পাচার রুখলো খয়রাশোল থানার পুলিশ। অবৈধভাবে পাচার হওয়া আটক মূল্যবান সাদা পাথরের পাঁচটা ট্রাক। গ্রেফতার পাঁচজন। সরকারি কর ফাঁকি দিয়েই চলছিল এই পাচার বলে জানালো পুলিশ। গ্রেফতার হওয়া পাঁচজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার ১৪ নম্বর জাতীয় সড়কের ভীমগড়, বেলেডাঙ্গা ও ইসগড়া এই তিন জায়গা থেকে তল্লাশি চালিয়ে মোট পাঁচটি অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথরের ট্রাক আটক করে। প্রত্যেকটা ট্রাকে প্রায় ৩০ টন করে (১৫০ টন) সাদা পাথর অবৈধভাবে পাচার হচ্ছিল। সরকারি কর ফাঁকি দিয়েই অবৈধভাবে পাচার হচ্ছিল এই সাদা পাথর। অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথর বোঝায় পাঁচটা ট্রাক পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের খয়রাশোল হয়ে পাশের রাজ্য ঝাড়খন্ড যাচ্ছিল।

17 May 2025, 09:00 AM

শিক্ষকদের আন্দোলনে এবার সামিল পড়ুয়ারা? বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কথায় তেমনই ইঙ্গিত মিলল। আজ স্কুল আওয়ারে এখানে আশেপাশের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে এসে ওপেন ক্লাসরুম প্রতিবাদ করার পরিকল্পনা রয়েছে যোগ্য চাকরিহারা মঞ্চের আন্দোলনকারীদের। শিক্ষকরা টানা ১১ দিন এখানেই। তারা ক্লাসরুম যেতে পারছেন না। পড়ুয়ারা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে পাচ্ছে না। তাই এই অভিনব প্রতিবাদের পরিকল্পনা।

17 May 2025, 09:00 AM

DA প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'এটা প্রথম নয়। আগেও কোর্ট বহুবার বলেছে। সরকার মানেনি। বলেছে টাকা নেই। যে সরকার তার সন্তানদের ভরণ পোষণ করতে পারেনা তাদের কি ক্ষমতায় থাকা সাজে? আইন আদালত মানেনা। নিজের পক্ষে রায় গেলে সেটা রায়। বিপক্ষে গেলে সেই রায় মানেনা। এখন মানুষকে ভাবতে হবে আলাদা আলাদা আন্দোলন হবে নাকি সরকারকে পাল্টে নিজের অধিকার বুঝে নেবেন'।