Live Now

Breaking News Live Update: পাক-গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অপারেশন ‘ঘোস্ট সিম’! অভিযানে গ্রেফতার ৭...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর...

Breaking News Live Update: পাক-গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অপারেশন ‘ঘোস্ট সিম’! অভিযানে গ্রেফতার ৭...
18 May 2025 04:00 PM (IST)

কলকাতা কর্পোরেশন কো অপারেটিভ সোসাইটি নির্বাচনে ব্যপক জয় পেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ২৩ আসনের সমবায় নির্বাচনে ২৩ টিতেই জয় ছিনিয়ে নিল তৃণমূল। আগেই এগারো টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। আজ বারটি আসনে ভোট হলে নির্বাচনের ফলাফলে ১২ আসনই আসে তৃণমূলের ঝুলিতেই। জয়ের খবর বাইরে আসতেই আবির খেলা ও উল্লাসে মেতে ওঠে আইএনটি টিউশির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

18 May 2025 03:45 PM (IST)

Durgapur: পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুত ছিল কি বোমা! আর তা ফেটেই বিপত্তি দাবি স্থানীয়দের। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর থানা অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিতক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ি একটি অংশ এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন।

18 May 2025 03:45 PM (IST)

SSC Update: বিকাশ ভবনে যোগ্য চাকরিহারারা এবার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের নজরে। গতকাল উদয়ন পন্ডিত পাঠশালা নামক কর্মসূচিতে একাধিক শিশুদের তারা হাজির করে বিকাশ ভবনের সামনে। বিধান নগর কমিশনারেটের কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট চাইল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন।

18 May 2025 03:45 PM (IST)

Malda: বাড়ির কাছেই পার্টি অফিস। সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান।অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার। মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাস নগর এলাকার ঘটনা। 

18 May 2025 03:45 PM (IST)

তিন বাংলাদেশিকে গ্রেফতার করলো নদীয়ার ধানতলা থানার পুলিস। গতকাল রাতে টহল দেওয়ার সময় তাদেরকে সন্দেহ হয় এরপর জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় গত কয়েক মাস আগে ভারতীয় এক দালালের হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে আসে এরপর তারা ব্যাঙ্গালোর এলাকায় লুকিয়ে বসবাস করছিল এদেশে থেকে বাংলাদেশে যাওয়ার পথেই তাদেরকে ধরা হয় বলে জানায় পুলিস। ধৃতদের নাম রূপা বেগম, মোহাম্মদ আলম, মনিরা এসকে এদের বাড়ি বাংলাদেশের খুলনা এবং ঝিনাইদহ জেলায় আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। 

18 May 2025 12:45 PM (IST)

West Midnapore: কলকাতায় শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপর পুলিসের আক্রমণ, লাঠিচার্জের প্রতিবাদে ও আগামীকাল ছাত্র ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর জেলাশাসকের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসিউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। 

18 May 2025 12:30 PM (IST)

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। আসরে বিজেপি।

18 May 2025 12:30 PM (IST)

Telangana: তেলেঙ্গানার মন্ত্রী পন্নম প্রভাকর বলেন, 'সকাল ৬টার দিকে আগুন লাগে এবং সকাল ৬:১৬ মিনিটে তেলেঙ্গানা সরকারের ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে... ভবনের ভেতরে থাকা অধিকাংশ মানুষ মারা গেছেন। মুখ্যমন্ত্রী ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন, যারা ওই ভবনে থাকতেন। রাজ্য সরকার ওই পরিবারকে সম্পূর্ণ সহায়তা দেবে। আমরা অগ্নি নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ পর্যালোচনা করব, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। সাধারণ জনগণকেও এই কাজে ফায়ার ডিপার্টমেন্টকে সহায়তা করতে হবে।' 

18 May 2025 10:15 AM (IST)

কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায় যুবককে গলা কেটে খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত। অভিযুক্তের নাম সন্ন্যাসী দলুই। কড়াই ডাঙ্গা এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি ভাঙর কাঁটাতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে রাজা মন্ডল নামের এক যুবককে গলা কেটে খুন করে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সন্ন্যাসী দলুইকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আজ ধৃতকে বারাইপুর মহাকুম আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

18 May 2025 10:15 AM (IST)

Accident: সাতসকালে বাইপাসে দুর্ঘটনা 
গাড়িতে ধাক্কা ডাম্পারের 
গাড়িতে ৪জন ছিলেন 
গুরুতর আঘাত কারও লাগেনি 

18 May 2025 09:45 AM (IST)

Illegal river fishing: প্রায় ৯ টন সামুদ্রিক মাছ সহ একটি ট্রলারকে আটক করল স্থানীয় মৎস্যজীবীরা। ওই ট্রলারটিকে বর্তমান পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরছিল। কিন্তু বর্তমান সময়ে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর দুই মাস সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। কারণ এই দুই মাস মাছেদের প্রজননের সময়। সরকারি সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেই দিনের পর দিন বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরছিল। 

18 May 2025 09:00 AM (IST)

Dilip Ghosh: 

রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমনে আসেন প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ.......

১) এরাজ্যে বারবার বাংলাদেশি চক্র ধরা পড়ে যাচ্ছে। এক ইমাম, এ রাজ্যে থাকছেন। খাচ্ছেন। মাদ্রাসায় পড়াচ্ছেন। আবার ইমামভাতা পাচ্ছে ন? 

এর পিছনে অভ্যন্তরীন রাজনীতি কি দায়ী? 

২) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সদস্য দেশ গুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে। তৃণমূল কেন নেই? 

৩) সর্বদল প্রতিনিধি দল নিয়ে কংগ্রেসের বক্তব্য শশী থারুরের নাম লিস্টে ছিল না। তারপরেও থারুর কেন নেতৃত্বে? 

৪) ফিরহাদ হাকিম বলছেন বিকাশ ভবনের সামনে নাটক হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে নাকি সব্যসাচী গিয়েছিলেন। এবার কি কাউন্সিলররা আইনশৃঙ্খলা রক্ষা করবেন?

18 May 2025 09:00 AM (IST)

Teacher's Protest: সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাঁটা হাতে গাছের পাতা হাতে রাস্তা পরিষ্কার করতে নেমে পড়েছেন শিক্ষক শিক্ষিকা  এবং শিক্ষা কর্মীরা। বারবার প্রশাসনকে বলার পরেও এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল না বলে অভিযোগ তাদের। গত ৭ তারিখ থেকে এখানে অবস্থান করছেন তারা। গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে। তাই উপায় না দেখে নিজেরাই নেমে পড়েছেন রাস্তা পরিষ্কার করতে। শিক্ষক শিক্ষিকা হয়ে রাস্তায় ঝাঁট দিতে হচ্ছে, তারা বলছেন উপায় নেই।

18 May 2025 09:00 AM (IST)

পাক-গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অপারেশন ‘ঘোস্ট সিম’
দেশবিরোধী কার্যকলাপে জাল সিম কার্ড ব্যবহার 
র‍্যাকেটের মাধ্যমে সংবেদনশীল তথ্য পাচার পাকিস্তানে 
সেনার গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্সে তথ্য 
তথ্যের ভিত্তিতে অভিযান অসম পুলিসের টাস্ক ফোর্সের 
অসম, তেলেঙ্গানা, রাজস্থানে অভিযান টাস্ক ফোর্সের 
অভিযানে ৭জনকে গ্রেফতার করা হয়েছে 
এছাড়াও অসমের ধুবড়ি থেকে আরও ১৪জন আটক
এখনও পর্যন্ত ৯৪৮টি জাল সিম কার্ড মিলেছে 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 

Read More