25 May 2025, 11:00 AM
রবিবার সকালে হাওড়া থানার পাশে মঙ্গলা হাটের একটি দোকানে আগুন মডার্ন হাট নামে ওই বহুতলের তিন তলায় আগুন লাগে।হাট ব্যবসায়ীরা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় হাওড়া থানায়। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন আসে। প্রায় ছোট ছোট ২০০টি বেশি দোকান এবং গোডাউন রয়েছে এখানে।তবে আগুন নিয়ন্ত্রণে।শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।
25 May 2025, 09:30 AM
India Pakistan Tensions: কেউ দেশের জন্য প্রাণ দিয়ে হচ্ছেন শহিদ। আর কেউ মাতৃভূমির সঙ্গেই করছে প্রতারণা! ঝাঁকে ঝাঁকে পাকচরের খোঁজে বাড়ছে চিন্তা। গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত উত্তরপ্রদেশের শাহজাদ। রামপুরের বাসিন্দা শাহজাদ বেশ কয়েকবার যায় পাকিস্তানে। পাকিস্তানি এজেন্সির কাছে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ। দেশের অনেক সক্রিয় স্লিপার সেলকে অর্থ সরবরাহ শাহজাদের। পাকিস্তানে ভারতের তথ্য পাঠিয়ে কাঁচা টাকা আয় শাহজাদের।
25 May 2025, 09:30 AM
Muhammad Yunus: গদি বাঁচাতেই পদত্যাগের হুমকিকে তাস ইউনূসের? ক্ষমতা দখলে প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় সভা। জামাত ও বিএনপির সঙ্গে পূর্বনির্ধারিত পৃথক বৈঠক। দ্রুত সংস্কারের পথে হেঁটে দূরে ঠেলছেন নির্বাচন? স্বৈরাচারী তকমা ঝেড়ে তড়িঘড়ি সর্বদলের ডাক? সেনার চাপে বেসামাল হয়ে সর্বদল বৈঠকে ইউনূস?
25 May 2025, 09:30 AM
Narendra Modi Mann Ki Baat: ‘অপারেশন সিঁদুর’-এর পর মন কি বাত প্রধানমন্ত্রীর? আজ ‘মন কি বাত’-এ পাকিস্তানকে কী বার্তা মোদীর? সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের সুর চড়াবেন প্রধানমন্ত্রী? পাকিস্তানকে একঘরে করতে কী ঘোষণা মোদীর?
25 May 2025, 09:15 AM
Tathagata Ray: মুখ খুলেই আবারও বিস্ফোরক তথাগত রায়। ‘কে দিলীপ ঘোষ? পার্টির মধ্যে আর কোনও জায়গা নেই, ২০২১- এ ভেজালদের মধ্যে দিলীপ ছিলেন। ২০২১- এ দফতর বণ্টন পর্যন্ত করে দিয়েছিলেন। সব্যসাচী-শ্রাবন্তী-কৃষ্ণ কল্যাণীদের টিকিট দিয়েছিলেন। কামিনী কাঞ্চনরা সেই নির্বাচন পরিচালনা করেছিলেন। বর্তমানে পার্টিতে দিলীপের সক্রিয় ভূমিকা নেই’, তোপ তথাগতের।
25 May 2025, 09:15 AM
Pashkura Incident: নাবালকের মৃত্যুতে ঘিরে পাঁশকুড়ায় উত্তেজনা। সিভিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ। সিভিকের প্রতি অভিযোগে অনড় পরিবার। আতঙ্কে সিভিক ও তার পরিবারের গা ঢাকা দেন। বিকেলে নিজেদের বাড়িতে ফিরে আসে পরিবার। অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিত বর্তমানে থানায় কেন? কেন অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা নয়? ঘৃণ্য অপরাধের পরেও কেন সিভিককে রক্ষার চেষ্টা? অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিসের।
25 May 2025, 09:15 AM
Ragging Report: আরজি করকাণ্ড-পরবর্তীতে নজরে ‘থ্রেট কালচার, র্যাগিং’। বাস্তবে কোন রাজ্যে সবচেয়ে বেশি র্যাগিংয়ের অভিযোগ! তথ্যের আধিকার আইনে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। মেডিক্যাল কলেজে র্যাগিংয়ে শীর্ষে যোগী-রাজ্য! ২০২৩-২০২৫-এর জানুয়ারি পর্যন্ত শীর্ষে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বেসরকারি মেডিক্যালে সবচেয়ে বেশি ‘র্যাগিং’। এরপরেই রয়েছে বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। শীর্ষ ৬ রাজ্যের মধ্যে ৫টি বিজেপি শাসিত রাজ্য।
25 May 2025, 09:15 AM
Fake Medicine: জাল ওষুধের কারবার রুখতে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ১৩৬ ধরনের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ওষুধের নাম ও নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিক্রেতাদের নির্দেশিকা। জাল ওষুধ আটকাতে একগুচ্ছ নিয়ম জারি রাজ্য সরকারের।
25 May 2025, 09:15 AM
SSC Protest Update: সেন্ট্রাল পার্কের দিকে উঠে যাবেন চাকরি-হারা আন্দোলনকারীরা। কোর্টের নির্দেশ মোতাবেক। ইতিমধ্যেই সেন্ট্রাল পার্কের দিকে প্যান্ডেল বাধার কাজ শুরু হয়ে গেছে।
25 May 2025, 09:15 AM
East Midnapore Incident: ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন ২০২৩ সালের ১ লা মে। অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর তাকে খুন করা হয়। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিস। সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয়কৃষ্ণর পরিবারের লোকজন। সেই মামলায় ৩৬ জনের নামে এফআইআর হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তভার হাতে দেওয়ার পরে এনআইয়ের হাতে এএফ আই আর এ নাম থাকা বহু তৃণমূল কর্মী গ্রেফতার হয়। কিন্তু বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা নিখোঁজ ছিলেন। দু'বছর পর রাত্রে এন আই এর হাতে গ্রেপ্তার হলেন মনোরঞ্জন হাজরা।
