Live Now

Breaking News Live Update: আন্দোলনকারীদের সঙ্গে বসার জন্য সময় দিল শিক্ষা দফতর, বেলা ১ টায় বৈঠক...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর...

Breaking News Live Update: আন্দোলনকারীদের সঙ্গে বসার জন্য সময় দিল শিক্ষা দফতর, বেলা ১ টায় বৈঠক...
26 May 2025 01:45 PM (IST)

Primary TET: প্রাইমারি ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ কি? সেই প্রশ্নের মধ্যে নতুন করে প্রাইমারী চাকরি বিক্রির অভিযোগ হাইকোর্টে। ১৬ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে ঘুর পথে নাম জড়াল মানিক ভট্টাচার্যের। মামলায় পার্টি করা হল বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্টকে। যারা টাকা নিয়েছিলেন তারা মানিক ভট্টাচার্যের এজেন্ট বলেই অভিযোগ মামলাকারীর। গত বছর 24 মার্চ মাসে এজেন্টদের সঙ্গে মামলাকারীর একটি বৈঠক হয় টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। সেখানে মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও উপস্থিত ছিলেন।  যেকোন স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হাইকোর্টে।পুলিসের তদন্তের অগ্রগতির রিপোর্ট হলনামা আকারে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।

26 May 2025 01:30 PM (IST)

Weather Update: আগামী কয়েক ঘন্টায় আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলায় কিছু অংশে হালকা বজ্রপাত সহ্গে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের পূর্বাভাস হাওয়া দফতরের। জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সপ্তাহের প্রথমদিন ভোররাত থেকে লাগাতার বৃষ্টি চলছে। কিছুটা হলেও সাধারণ জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুয়ায়ী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টিপাত। 

26 May 2025 01:30 PM (IST)

Kanthi Incident: কাঁথিতে বালির স্তূপে বাইক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষক‌, সিসিটিভি ফুটেছে সেই ভিডিও প্রকাশিত হতেই নড়েচড়ে বসল পুলিস।

26 May 2025 12:00 PM (IST)

Covid Update in India: কলকাতা মেডিক্যাল কলেজের করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ২। পেডিয়াটিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ৯ মাসের এক সদ্যোজাত। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই সদ্যোজাত ভর্তি হয় গত ২২ মে। অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওই নবজাতককে।

26 May 2025 11:00 AM (IST)

Asansol Incident:গাড়ির ধাক্কায় আহত দুই মোটরবাইক আরোহী। এই ঘটনায় ঘিরে উত্তেজনা। আসানসোল দক্ষিণ থানার কুমারপুরের জিটি রোডের উপর হয়েছে ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বলেন রবিবার রাতে একটি গাড়ি মোটরবাইককে ধাক্কা মারে। গাড়ির ভেতরে থাকা একটি বোর্ডে লেখা রয়েছে সম্পাদক পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ট। ওই গাড়ির ধাক্কায় দুই মোটরবাইক আরোহী গুরুতর জখম হয়। এই ঘটনার পর এলাকার মানুষ গাড়িটি আটকে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিস পৌচ্ছায়।

26 May 2025 09:45 AM (IST)

Chinmoy Mondal Summon: বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন। আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে তলব। বিকেল ৪: চিন্ময় মণ্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব। সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মীদের বাধার অভিযোগ। সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিসের। চাকরি ফেরত চেয়ে অবস্থানে অনড় আন্দোলনকারীরা। 

 

26 May 2025 09:45 AM (IST)

Panshkura: চিপসকাণ্ডে সিভিকের বিরুদ্ধে FIR কৃষ্ণেন্দুর মায়ের। নাবালকের মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় অভিযোগ। সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে সরব। অভিযোগ দায়েরের পর এবার পুলিস কি ব্যবস্থা নেবে? অভিযুক্ত সিভিককে আর কতদিন আশ্রয় দেবে পুলিস?

 

26 May 2025 09:30 AM (IST)

Bangladesh: পদ্মাপারে ভোট-প্রহসন! গদি বাঁচানোর চেষ্টা ইউনূসের। বারবার ইউনূস প্রশাসনের ভোট পিছনোর কৌশল! ডিসেম্বরের মধ‍্যে ভোট চেয়ে সেনা-বিএনপি-জামাতের চাপ। ক্ষমতার লোভে নির্বাচনে অনীহা তদারকি সরকারের! পদত্যাগের জল্পনা ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা! বাংলাদেশকে ডুবিয়ে এখন সংস্কার নিয়ে হেঁয়ালি? ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিন ঘোষনার দাবি। ভোটের দাবিতে চাপ ক্রমশ বাড়াচ্ছে বিএনপি। দেশের সরকার জনগণের করুণার পাত্র নয়:তারেক রহমান। 

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং।