জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যে নির্ভয়া কাণ্ড! বরবর্রতার সীমা ছাড়িয়ে ফের গণধর্ষণের (Gangrape) ঘটনা সামনে এল দেশে। আদিবাসী মহিলার সঙ্গে অত্যাচারের বর্ণনা শিহরিত সকলে। শনিবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) খাণ্ডয়া জেলায়। দুই সন্তানের মা ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Lalu Prasad Yadav Expels his son: বেলেল্লাপনার সাজা! জ্যেষ্ঠপুত্রকে ৬ বছরের জন্য ত্যাজ্য করলেন লালু, হইচই...
স্থানীয়রা জানিয়েছেন, তাকে চরম যৌন হিংসার শিকার ওই মহিলা। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে, প্রচুর রক্তপাত হচ্ছিল এমনকী জরায়ু পর্যন্ত বাইরে থেকে দেখা যাচ্ছিল। উদ্ধারকারীদের মতে, লোহার রড বা কাঠের বস্তু তাকে নির্যাতন করা হয়ে থাকতে পারে।
তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ২ টার মৃত্যু হয় তাঁর। ডিআইজি সিদ্ধার্থ বাহুগুনা বলেছিলেন, " ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।" তিনি আরও যোগ করেছেন, "অভিযুক্ত মহিলাকে নির্যাতন করেছিল এবং তার প্রাইভেট পার্টও ক্ষতিগ্রস্থ করে।"
পুলিস জানায়, শনিবার সকালে এই মহিলা গ্রামের একটি বিয়েতে অংশ নিতে যান। তাকে শেষ দেখা গিয়েছিল পরিচিত দু'জন লোক হরি এবং সুনীলের সঙ্গে, যারা সেদিন এই অনুষ্ঠানেও ছিলেন। মহিলাটি আরও দু'জনের সঙ্গে হরি বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়। যেখানে তারা মদ্যাপান করে।
অভিযোগ যে সেখানেই তার সঙ্গে এই নির্মম ঘটনাটি ঘটে। পরে তাকে প্রতিবেশীর উঠোনে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা পুলিসকে জানিয়েছিল যে মহিলা উঠোনে এসে শুয়ে পড়ার পরে সে চেতনা হারিয়েছে।
মেডিক্যাল পরীক্ষায় তাঁর যৌনাঙ্গে অনেক ক্ষত পাওয়া গিয়েছে। রবিবার ফরেনসিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এবং মেডিক্যাল কলেজের ডাক্তারদের একটি প্যানেল অনুসারে জেলা হাসপাতালে একটি বিশদ পোস্টমর্টেম পরীক্ষা করা হয়।
আরও পড়ুন, Cyclone Senyar after Shakti and Mantha: জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ! 'শক্তি' আর 'মন্থা'র জোড়া ফলার পরেই আসবে শক্তিশালী 'সেনিয়ার'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)