Daughters Beating Father: আত্মহত্যা নয় খুন! বাবাকে নির্মম বাঁশপেটা মেয়ের, মৃত্যুর পর বিস্ফোরক ভিডিয়োয় সত্য ফাঁস...

Madhya Pradesh man beaten by daughters: ভয়ংকর ভিডিয়ো দেখে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন হরেন্দ্র। তারপরই...

Updated By: Mar 11, 2025, 07:14 PM IST
Daughters Beating Father: আত্মহত্যা নয় খুন! বাবাকে নির্মম বাঁশপেটা মেয়ের, মৃত্যুর পর বিস্ফোরক ভিডিয়োয় সত্য ফাঁস...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিডিয়ো সামনে আসার পরই পুরো গল্পটাই ঘুরে গিয়েছে। লাঠি দিয়ে বেধড়ক মারধর। স্বামীকে বাঁচানোর পরিবর্তে, তাঁর পা বেঁধে রাখেন স্ত্রী। লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করছেন মেয়েরা। মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা ছিলেন হরেন্দ্র মৌর্য। তাঁর মৃত্যুর পর পুলিসকে প্রতিবেশীরা জানিয়েছিলেন, প্রায় প্রতিদিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর। এদিন ঘর থেকে ঝুলন্ত দেহ পাওয়া যায় তাঁর। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Hyderabad Horror: SHOCKING | 'আর উপায় নেই..'ছেলে-মেয়েকে খুনের পর স্বামী-স্ত্রীও... ঘর থেকে মিলল ৪ নিথর... ট্যাংরার ছায়া এবার...

কিন্তু ভয়ংকর ভিডিয়ো দেখে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনাতে। পুলিস জানিয়েছে, হরেন্দ্র মৌর্য নামের এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করা হয়। তারপরেই প্রতিবেশীরা জানায় ঝামেলা লেগেই থাকত। কয়েকদিন আগে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন হরেন্দ্র। তারপরই নাকি স্ত্রী তাঁর থেকে ডিভোর্স চেয়েছিলেন। 

স্ত্রীর এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হরেন্দ্র। নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন। তারপরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন হরেন্দ্র। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি গত ১ ফেব্রুয়ারির। যেখানে হরেন্দ্রকে ব্যাপক মারধর করতে দেখা যায়। মেয়েরা যখন লাঠি দিয়ে বাবাকে মারছিলেন, তখন তাঁদের বাধা দিতে এসেছিল ভাই। কিন্তু তাকে সরিয়ে দিয়ে আবারও অত্যাচার শুরু হয়। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই জানা যাবে ঠিক কী ঘটেছিল, আত্মহত্যা নাকি খুন!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭ 

আরও পড়ুন, Dead Rat In Food: মাঞ্চুরিয়ানে লুকিয়ে ইঁদুর! রেস্তরাঁয় খেতে গিয়ে ঝোলের মধ্যে থেকেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.