BJP leader obscene video: এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা! ভাইরাল নেতার ভিডিয়ো...

BJP leader obscene video: ঘটনার পর থেকেই পলাতক মনোহরলাল। তার নামে তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। এনিয়ে তদন্ত চলছে। মনোহরের রাজনৈতিক পরচিয় প্রকাশ হওয়ার পর এনিয়ে প্রবল হইচই শুরু হয়েছে

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 25, 2025, 02:36 PM IST
BJP leader obscene video: এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা!  ভাইরাল নেতার ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও রাজ্য সড়ক নয়, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই তোলপাড় গোটা রাজ্য। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই নেতার দায় ঝেড়ে ফেলতে তত্পর বিজেপি। গত ১৩ মে-র ঘটনা। কীর্তিমান ওই নেতার নাম মনোহরলাল ঢাকড়। তার স্ত্রী গ্রামপঞ্চায়েত প্রধান।

Add Zee News as a Preferred Source

মনোহরলাল ঢাকড়, 'ঢাকড় মহাসভা'-র সেক্রাটারি। তবে সংগঠনের তরফ থেকে মনোহরকে বরখাস্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজে যে সাদা রঙের গাড়িটি দেখা গিয়েছে সেটি ভাকড়ের নামে রেজিস্ট্রি করা রয়েছে। মান্দসৌর জেলার বাসিন্দা মনোহর। জেলা বিজেপির তরফে জেলা সভাপতি বলেছেন, ধাকড় বানী গ্রামের বাসিন্দা। কিন্তু তিনি বিজেপির সদস্য নন। তার স্ত্রী সোহন বাই জেলা পঞ্চায়েতের সদস্য়।

ঘটনার পর থেকেই পলাতক মনোহরলাল। তার নামে তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। এনিয়ে তদন্ত চলছে। মনোহরের রাজনৈতিক পরচিয় প্রকাশ হওয়ার পর এনিয়ে প্রবল হইচই শুরু হয়েছে।

আরও পড়ুন-মহাপ্রলয়ের অশনি সংকেত! তাণ্ডবলীলার আগে ফুঁসছে সাইক্লোন শক্তি, জারি লাল-কমলা সতর্কতা

আরও পড়ুন-বাজল ৩৬ ঘণ্টার বিপদঘণ্টা, ডুববে দেশের ৩ শহর! সাইক্লোন শক্তি হবে কালনাগিনীর ছোবল...

ধাকড় মহাসভা ইউথ ইউনিয়নের সভাপতি ছিলেন মনোহর। ঘটনার পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে। সংগঠনের জাতীয় সভাপতি অর্জুন ধাকর ওই বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। সংবাদমাধ্য়মে তিনি বলেন, সংগঠনের ইমেজ বজায় রাখা এখন প্রধান কাজ। তা নাহলে সংগঠন নিয়েই প্রশ্ন উঠবে।

অন্যদিকে, এনিয়ে মুখ খুলেছেন রতলাম রেঞ্জের ডিআইজি মনোজ সিং। তিনি বলেন, মনোহরের ওই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ সামাজিক ও আইনি মানদন্ডে গ্রহণযোগ্য় নয়।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.