Vice President Election 2025: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কে এই সি পি রাধাকৃষ্ণন

Vice President Election 2025: তমিলনাড়ুর তিরুপুরে চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণনের জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর। তাঁর রাজনৈতিক জীবনে বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাধাকৃষ্ণন

সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 17, 2025, 08:52 PM IST
Vice President Election 2025: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কে এই সি পি রাধাকৃষ্ণন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী মাসেই উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলে দেশবাসীর আগ্রহ ছিল কে হবেন এনডিএর-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। এনিয়ে একাধিক নাম উঠে আসছিল। সেই তালিকায় ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা ও বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম। গেরুয়া শিবির সূত্রে খবর, বিজেপির উপরাষ্ট্রপতি পদের প্রার্থী তালিকায় থাকতে পারেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরথ, কর্ণাটকের রাজ্যপাল তারচাঁদ গেহলট, সিকিমের রাজ্যপাল ওম মাথুর, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। রবিবার সেই জল্পনার অবসান ঘটাল বিজেপি।

Add Zee News as a Preferred Source

রবিবার বিজেপির তরফে ঘোষণা করা হল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও প্রাক্তন বিজেপি নেতা সি পি রাধাকৃষ্ণন। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে রাধাকৃষ্ণনের নাম চূড়ান্ত করা হয়। 

কে এই সি পি রাধাকৃষ্ণন

তমিলনাড়ুর তিরুপুরে চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণনের জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর। তাঁর রাজনৈতিক জীবনে বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রে রাজ্যপাল পদে তাঁকে নিয়োগ করা হয় ২০২৪ সালের ৩১ জুলাই। এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন রাধাকৃষ্ণন। ২০২৪ সালের ৩০ জুলাই তাঁর সেই মেয়াদ শেষ হয়। তার পরই তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। এর পাশপাশি তেলঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু তাই নয় একসময় পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরও ছিলেন তিনি।

কোয়েম্বাটের আসন থেকে তিনি দুবার লোকসভায় নির্বাচিত হন। তামিলনাড়ুতে তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ভারতীয় জনসংঘ ও আরএসএসকে দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে হাতেখড়ি।

আরও পড়ুন-SIR বিতর্কে বিড়ম্বনায় কমিশন, ভোটার তালিকা থেকে উধাও আস্ত একটি বিধানসভাকেন্দ্র!

আরও পড়ুন-রবিরারও তত্‍পর কমিশন! 'বুঝতে পেরেছে যে, বাংলা কী করতে পারে', বলছে তৃণমূল...

উল্লেখ্য, আচমকা ইস্তফা দিয়েছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর ওই হঠাত্ সরে দাঁড়ানোয় রাজনৈতিক মহল প্রবল হইচই শুরু হয়ে যায়। উপ রাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের সময়সীমা শেষ হওয়ার কথা ২০২৭ সালের অগাস্টে। কিন্তু তার আগেই স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি পদ ছেড়ে দেন। রাজনৈতিক মহলের একাংশ বক্তব্য়, বাংলার রাজ্যপাল হিসেবে থাকার সময় ধনখড়ের সঙ্গে বিজেপির যে বোঝাপড়া বা ভালো সম্পর্ক ছিল তার আর নেই। কোনও চিড় ধরছে। তার জেরেই আগেভাগেই সরে দাঁড়ালেন ধনখড়।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.