Malegaon blast verdict: 'বাইকের প্রমাণ নেই, সন্দেহ-ই সব নয়', মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ ৭

Malegaon blast 2008:  আদালত জানাল, মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় প্রজ্ঞা ঠাকুরের বাইকের কোনও প্রমাণ মেলেনি। কর্নেল পুরোহিত-ই যে বোমা বানিয়েছিলেন, তারও কোনও প্রমাণ মেলেনি।

সুদেষ্ণা পাল | Updated By: Jul 31, 2025, 12:46 PM IST
Malegaon blast verdict: 'বাইকের প্রমাণ নেই, সন্দেহ-ই সব নয়', মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ ৭

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্যপ্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণের (Malegaon blast 2008) ৭ অভিযুক্তকেই বেকসুর খালাসের নির্দেশ দিল এনআইএ আদালত (Malegaon blast verdict)। ২০০৮ সালের ঘটনা, মালেগাঁও বিস্ফোরণ। ১৭ বছর পর বেকসুর খালাস (Malegaon blast All acquitted) বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্ত-ই (Pragya Thakur)। আদালত স্পষ্ট জানিয়ে দিল, সন্দেহ-ই সব নয়। সন্দেহের ফলেই সবটা হয়ে যায় না। প্রজ্ঞা ঠাকুরের বাইকের কোনও প্রমাণ মেলেনি। কর্নেল পুরোহিত-ই যে বোমা বানিয়েছিলেন, তারও কোনও প্রমাণ মেলেনি।

Add Zee News as a Preferred Source

২০০৮, মালেগাঁও বিস্ফোরণ

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে, পবিত্র রমজান মাসে মালেগাঁও বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Malegaon blast case)। মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভিক্কু চকের কাছে বিস্ফোরণটি ঘটে। ভিক্কু চক মুম্বই শহরের মধ্যে সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর এলাকা ছিল। সেখানেই ঘটে বিস্ফোরণ (2008 Malegaon blast case)। এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। আহত হন শতাধিক (Malegaon bomb blast 2008)।

'হিন্দু সন্ত্রাসের মুখ'  প্রজ্ঞা ঠাকুর!

বিস্ফোরণের ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে সেইসময় 'হিন্দু সন্ত্রাসের মুখ' বলে পরিচিত ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের দিকে (Pragya Thakur)। পাশাপাশি অভিযুক্তের তালিকায় ছিলেন প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত (সেইসময় সামরিক গোয়েন্দা বিভাগের কর্মরত ছিলেন),  মেজর (অবসরপ্রাপ্ত) রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। এদিন রায় ঘোষণা করে তথ্যপ্রমাণের অভাবে ৭ জনকেই বেকসুর খালাস ঘোষণা করেছেন এনআইএ বিশেষ আদালতের বিচারক।

মালেগাঁও বিস্ফোরণের রায়

রায় ঘোষণা করে বিচারক বলেন, বিস্ফোরণ ঘটানোর জন্য শক্তিশালী RDX ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ থাকলেও, লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের বাসভবনেই যে RDX মজুত ছিল এমন কোনও প্রমাণ নেই। পাশাপাশি, তিনি-ই যে বোমাটি তৈরি করেছিলেন এমনও কোনও প্রমাণও নেই। পাশাপাশি, বিচারক আরও বলেন, যে বাইক নিয়ে প্রশ্নচিহ্ন, সেই বাইকটিও যে প্রজ্ঞা ঠাকুরের মালিকানাধীন ছিল। তারও কোনও প্রমাণও নেই।

৩২৩ জন সাক্ষী ও ১০,৮০০ নথি

২০১১ সালের এপ্রিল মাসে তৎকালীন ইউপিএ-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মালেগাঁও বিস্ফোরণের তদন্ত এনআইএ-র হাতে হস্তান্তর করে। মোট ৩২৩ জন সাক্ষী এই বিস্ফোরণের ঘটনায় সাক্ষ্য দেন। ওদিকে আসামিপক্ষের হয়েও ৮ জন সাক্ষী ছিলেন। সাক্ষ্যপ্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয় মোট ১০,৮০০টিরও বেশি নথি। ১৩০০ পাতারও বেশি উভয়পক্ষের লিখিত বক্তব্য মোট ৩টি ভাগে বিভক্ত ছিল।

 

আরও পড়ুন, Andhra Shocker: অধ্যক্ষের ধ*র্ষ*ণে গর্ভবতী নবম শ্রেণির ছাত্রী! ৩ মাস পিরিয়ড বন্ধ থাকতেই সামনে এল ভয়ংকর সত্যি...

আরও পড়ুন, Madhya Pradesh Shocker: রোজ ৭ জনকে ধ*র্ষ*ণ! নিখোঁজ ২৩,০০০-রও বেশি মেয়ে-মহিলা! ভয়ংকর নারী নি*র্যাতন BJP শাসিত এই রাজ্যে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.