)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোষ্যের আক্রমণে ফের মর্মান্তিক পরিণতি। পুরুষাঙ্গ কামড়ে 'খেল' পোষ্য পিটবুল! যার জেরে মর্মান্তিক পরিণতি হয় ৫৫ বছরের প্রৌঢ়ের। তাঁকে আঁচড়ে-কামড়ে-ছিঁড়ে খায় হিংস্র কুকুর। পিটবুলের আক্রমণে প্রাণ হারান ওই প্রৌঢ়।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের জাফরখানপেট এলাকায়। মৃতের নাম করুণাকরণ। রাস্তাতেই তাঁকে আক্রমণ করে পিটবুলটি। মালিক তাঁকে ধরে ক্ষান্ত করার চেষ্টা করলেও, পারেননি। উলটে তাঁকেও কামড়ে দেয় পিটবুল। পিটবুলের হিংস্র নৃশংস আক্রমণে করুণাকরণ নামে ওই প্রৌঢ় গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।
পুলিস সূত্রে জানা গিয়েছে, পুঙ্গোদি নামে এক মহিলা ওই পিটবুলটির মালকিন। পিটবুলটি বাঁধা ছিল না। আর তাতেই সেটি ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস। প্রতিবেশীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরেই কুকুরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের আবেদনে কোনও কর্ণপাত করেননি পুঙ্গোদি নামে ওই মহিলা।
আটক করা হয়েছে ওই পিটবুলটিকে। এর আগেও পিটবুলের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে। ছেলের পোষ্য পিটবুল বৃদ্ধা মাকে মেরে ফেলেছে, এমন ঘটনাও ঘটেছে। কিন্তু তারপরেও যে মানুষ সাবধান হয়নি, এই ঘটনা তার প্রমাণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)