Bengaluru Crime: স্বামী বলে গিয়েছিল কাজ করে পরেরদিন সকালে ফিরবে। কিন্তু কাজ শেষ করে হঠাত্ রাতেই ফিরে আসে। এসে দেখে স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে আছে। তারপরই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুতে(Bengaluru) ভয়ংকর কাণ্ড। ২৮ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর মুন্ডু কেটে(Beheads) হাতে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অভিযুক্তের নাম শঙ্কর।
থানায় গিয়ে সে জানায়, তার ২৬ বছর বয়সী স্ত্রী মানসাকে খুন করে। তাদের মধ্যে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তুমুল ঝগড়া হয়। সেই ঝগড়ার পরেই শঙ্কর এই ভয়ানক হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গিয়েছে।
পুলিস সূত্র অনুযায়ী, শঙ্কর ও মানসা কিছুদিন আগে হিলালিগে গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। ৩ জুন রাতে শঙ্কর কাজের জন্য বাড়ি থেকে বেরোয়। মানসাকে জানিয়ে যায়, যে সে পরদিন সকালে বাড়ি ফিরবে। কিন্তু সেদিনই সে কাজ শেষ করে হঠাত্ রাতেই ফিরে আসে। তখনই সে মানসাকে অন্য এক পুরুষের সঙ্গে দেখতে পান। এরপরই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বিবাদ চরমে উঠলে হয়ে মানসা বাড়ি ছেড়ে চলে যান।
এরপর কয়েকদিনে মানসা একাধিকবার সেই বাড়িতে ফিরে আসেন এবং শঙ্করকে হয়রানি করেন বলে অভিযোগ। ঘটনার আগের রাতেও তিনি ফের ফের বাড়িতে এসে ঝামেলা করেন ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেন। শঙ্কর মানসার ওপর চূড়ান্তভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন এবং সেখান থেকেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন।
মানসার মুন্ডু কেটে তিনি খুন করে বলে অভিযোগ। খুনের পর স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে তিনি সরাসরি সুর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বেঙ্গালুরু রুরাল জেলার পুলিস সুপার বলেন, 'গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার সময় শঙ্কর স্ত্রী মানসাকে মারধর করেন এবং অত্যন্ত নৃশংসভাবে খুন করেন। তিনি স্ত্রীকে মুন্ডু কেটে দেন এবং পরে সেই কাটা মাথা নিয়ে থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে।'
ঘটনার পর সুর্যনগর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শঙ্করকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত এখনও চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)