Fake Embassy in Gaziabad: গাজিয়াবাদের একটি বাংলোবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে হর্ষবর্ধনকে। ওই বাড়িতেই তিনি খুলে বসেছিলেন একটা ভুয়ো দূতাবাস।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসের অনুমান মোট ৩০০ কোটি টাকার জালিয়াতি করেছেন হর্ষবর্ধন জৈন। গত ১০ বছরে ১৬২ বার বিদেশ ভ্রমণ করেছেন। একাধিক বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এহেন হর্ষবর্ধন খোদ গাজিয়াবাদে ভুয়ো দূতাবাস খুলে বসেছিলেন। টানা ৮ বছর ধরে চালিয়েছেন ওই দূতাবাস। হর্ষবর্ধনের সাহস ও যোগাযোগের সীমানা দেখে থ পুলিস।
গত সপ্তাহে গাজিয়াবাদের একটি বাংলোবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে হর্ষবর্ধনকে। ওই বাড়িতেই তিনি খুলে বসেছিলেন একটা ভুয়ো দূতাবাস। উত্তরপ্রদেশ পুলিসের এসটিএফের দাবি বিদেশে কাজ পাইয়ে দেওয়ার একটি নেটওয়ার্ক চালাতেন হর্ষবর্ধন, পাশাপাশি হাওয়ালায় টাকা লেনদেন করতেন। গাজিয়াবাদের ওই বাড়িতে হানা দিয়ে এসটিএফ ভুয়ো কূটনৈতিক নম্বর দেওয়া ৪টি দামী গাড়ি, ভুয়ো নথি, দামী কিছু ঘড়ি উদ্ধার করেছে। এসটিএফের অনুমান কমপক্ষে ৩০০ কোটি টাকার জালিয়াতির সঙ্গে জড়িত হর্ষবর্ধন।
গাজিয়াবাদের ওই দোতলা বাড়ির সামনে লেখা ছিল Grand Duchy of Westarctica" এবং "H E HV Jain Honorary Consul"। বাড়িতে লাগানো ছিল Westarctica ও ভারতের পতাকা। ওয়েস্টারটিকা হল প্রশান্ত মহাসাগরের একটি 'রাষ্ট্র' যাকে কোনও দেশই অনুমোদন করে না। এমন একটি দেশের রাষ্ট্রদূত হয়ে বসেছিলেন হর্ষবর্ধন। ওই রাষ্ট্রদূতের তকমা কাজে লাগিয়েয়ে কাজে লাগিয়েই বিদেশে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখাতেন হর্ষবর্ধন। ২০১৭ সাল থেকে চলছিল তার ওই কারবার। এলাকার মানুষজনকে দেখানোর জন্য প্রায়ই ভান্ডারা লাগাতেন হর্ষবর্ধন।
হর্ষবর্ধনের ডেরায় হানা দিয়ে দুটি ছবি উদ্ধার করেছে পুলিস। একটি হল তার সঙ্গে গডম্যান চন্দ্রস্বামী ও অন্যজন সৌদি অস্ত্র ব্যবসায়ী আদনান খোসোগি। এই চন্দ্রসামীই ছিলেন পি ভি নরসিংহ রাও, চন্দ্রশেখর ও ভি পি সিংয়ের পরামর্শদাতা। অন্যদিকে, রাজীব গান্ধী হত্যা মামলার সঙ্গে নাম জড়িয়েছিল খোসোসির।
এদিকে হর্ষবর্ধন গ্রেফতার হওয়ার পর সরকারিভাবে বিবৃতি দিয়েছে ওয়েস্টারটিকা। সেখানে বলা হয়েছে, ২০১৬ সালে হর্ষবর্ধন ওয়েস্টারিকাকে মোটা অংকের টাকা ডোনেশন দেন। তার পরই হর্ষবর্ধনকে ওয়েস্টারটিকার ভলেন্টিয়ার হিসেবে গ্রহণ করা হয়। এদের দায়িত্ব হল নিজের নিজের দেশে ওয়েস্টারটিকার কথা বলা। তাদের পদের নাম হল সাম্মানিক কনসাল। তাদের কখনওই রাষ্ট্রদূতের মর্যাদা দেওয়া হয়নি। গ্রেফতারের পর তার কাছ থেকে যেসব সরকারি নথি পাওয়া গিয়েছে তার কোনও কিছুরই প্রাপ্য তিনি নন।
উল্লেখ্য, মার্কিন নৌসেনা অফিসার ট্রাভিস ম্যাহেনরি ২০০১ সালে ওই মাইক্রো নেশন ওয়েস্টারটিকা প্রতিষ্ঠা করেন এবং সেখানকার গ্রান্ড ডিউক হিসেবে নিজেকে ঘোষণা করেন। এই মাইক্রো নেশনের আয়তন হল ৬,২০,০০০ বর্গ কিলোমিটার। এখানে বাসবা করেন মাত্র ২৩৫৬ জন মানুষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)