Jobless Man: চাকরি নেই, ঘর নেই, ১৪ বছরের অভিজ্ঞতা! ফুটপাথে বসে সাহায্য চাইছেন 'ছাঁটাই' ব্যাংককর্মী...

Bengaluru: ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা, তবুও রাস্তায় বসে সাহায্য চাইচ্ছেন এক ব্যক্তি। বেঙ্গালুরুর থেকে ভাইরাল সেই দৃশ্য।

সৌমিতা খাঁ | Updated By: Sep 1, 2025, 01:05 PM IST
Jobless Man: চাকরি নেই, ঘর নেই, ১৪ বছরের অভিজ্ঞতা! ফুটপাথে বসে সাহায্য চাইছেন 'ছাঁটাই' ব্যাংককর্মী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ বছরের মধ্যে কাজের অভিজ্ঞতা। এখন তিনি চাকরিহারা, ঘরছাড়া। রাস্তার ধারে বসে সাহায্যের জন্য ভিক্ষা চাইছেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Husband Kills Wife: স্ত্রী কালো, মোটা! একদম সহ্য হত না... লক্ষ্ণীর গায়ে অ্যা*সিড ঢেলে জ্যা*ন্ত জ্বালাল...

বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা, ট্রাফিক সিগন্যালে ফুটেপাথে বসে আছেন এক ব্যাংককর্মী। অন্য এক ব্য়ক্তি তাঁর ছবি এবং জীবন সংগ্রামের গল্প সোশ্যাল মিডিয়ায় পাতায় তুলে ধরেন। সেটি নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, ব্যাগপ্যাক হাতে এক ব্যক্তি বসে আছেন, পাশে একটি নোট- যেখানে লেখা, তিনি চাকরি ও বাড়ি দুটোই হারিয়েছেন।

নোটে ইংরেজিতে লেখা ছিল: 'আমার কোনও চাকরি নেই, কোনও ঘর নেই, অনুগ্রহ করে সাহায্য করুন। আমার ১৪ বছরের ব্যাংকিং-এ কাজের অভিজ্ঞতা আছে।' তার পাশে একটি ছোট কাগজে QR কোড রাখা ছিল, যাতে মানুষ চাইলে ডিজিটালি তাঁকে সাহায্য পাঠাতে পারেন।

যিনি ওই ব্যাংককর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি ক্যাপশনে লেখেন, 'ব্যাঙ্গালোরের একটি সিগন্যালে এই মানুষটিকে দেখলাম। খুবই কষ্টদায়ক দৃশ্য। আমি ভাবছি, এটি কি সমাজের ব্যর্থতা, নাকি ব্যক্তিগত সিদ্ধান্তের ফল?'

আরও পড়ুন:Krishnanagar Student Death: বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা ঈশিতাকে! সেই 'দানব' দেশরাজ অবশেষে পুলিসের জালে...

পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজনেই মিশ্র প্রতিক্রিয়া জানায়। একজন লেখেন, 'এটাই আমাদের দেশের কঠিন বাস্তবতা। আমরা তো কলেজ পাশ করা ১% ছেলেমেয়েকেও কাজ দিতে পারি না।'

আরেকজন লেখেন, 'তিনি কি শারীরিকভাবে অক্ষম? যদি হন, তাহলে আমার সহানুভূতি আছে। কিন্তু যদি না হন, তাহলে এমন শহরে বসে ভিক্ষা করা ঠিক নয়। বেঙ্গালুরুতে কাজের অভাব নেই- হয়তো খুব বেশি বেতন না, কিন্তু নিজের খরচ চালানোর মতো তো পাওয়া যায়। জীবন কঠিন, তবে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে হয়। কেউ এসে বাঁচাবে না।' তবে অন্য একজন একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন লেখেন, 'অনেকেই বলছেন, তিনি ফিজিক্যালি ঠিক থাকলে ডেলিভারি বা গাড়ি চালানোর কাজ করতে পারেন। কিন্তু বাস্তবতা হল, দীর্ঘদিন বেকার থাকলে একজন মানুষ মানসিকভাবে ভেঙে পড়েন, বিষণ্নতায় আক্রান্ত হন। আর সেটাও একটা বড় বাধা হয়ে দাঁড়ায়।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.