Delhi: ছেলের জন্মদিনে গিফট নিয়ে বচসা। স্ত্রী-শাশুড়িকে খুন করে পালাল স্বামী। ইতোমধ্যেই পুলিস তাকে গ্রেফতার করেছে পুলিস।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলের জন্মদিনে বাড়ি আসে শাশুড়ি। কিন্তু খুশির আমেজ আচমকাই পালটে যায় ভয়ংকর মুহূর্তে। স্ত্রী এবং শাশুড়ি নৃশংস খুন করে বসে স্বামী। সামান্য উপহার নিয়ে বিরোধের জেরে কাণ্ডটি ঘটে। ঘটনাটি দিল্লির। ইতোমধ্যেই পুলিস অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
পুলিস জানিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার। তারপর পরেরদিন কেএনকে মার্গ থানায় ফোন করে জানানো হয়, রোহিনির সেক্টর-১৭ এলাকায় তার মা ও বোনকে খুন করা হয়েছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, কুসুম সিনহা (৬৩) এবং তার মেয়ে প্রিয়া সেহগাল (৩৪)-এর রক্তাক্ত মৃতদেহ একটি ঘরে পড়ে আছে।
পুলিসের কাছে ফোন করে ঘটনাটি সম্পর্কে অবহত করেন কুসুমের ছেলে মেঘ সিনহা। তিনি পুলিসকে জানান, তাঁর মা কুসুম প্রিয়ার বাড়িতে তার নাতি চিরাগের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন প্রিয়া ও তাঁর স্বামী যোগেশের মধ্যে গিফট নিয়ে ঝগড়া বাঁধে। সেই সমস্যার মীমাংসা করার জন্য কুসুম মেয়ের বাড়িতে থেকে যান। এই ঘটনার পরই প্রিয়া ও কুসুমকে খুন করা হয় বলে অভিযোগ।
তিনি আরও জানান, ৩০ অগাস্ট মেঘ যখন তাঁর মা কুসুম, বোন প্রিয়াকে ফোন করেন। দুজনের মধ্যে কেউই ফোন ধরেননি। এরপর তিনি সোজা প্রিয়ার বাড়ি চলে যান। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান দরজায় তালা ঝুলছে। আর দরজার কাছে রক্তের ছোপ। তিনি দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দেন এবং তালা ভেঙে ভিতরে ঢুকলে দেখেন তার মা ও বোন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপরই তিনি পুলিসে খবর দেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রিয়ার স্বামী যোগেশ সেহগাল- বর্তমানে বেকার। সে নিজের স্ত্রী এবং শাশুড়িকে খুন করে সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ইতোমধ্য়েই তাকে কেএনকে মার্গ থানার পুলিস যোগেশকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা জামাকাপড় এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে, যা খুনের জন্য ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ।
পুলিস আরও জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্ব বলেই ধরা হচ্ছে। তদন্ত চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)