)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয় হানিমুনকাণ্ডে(Meghalaya Honeymoon Case) পর উত্তাল গোটা দেশ। এরই মধ্যে ফের সদ্য বিবাহিত আর এক ব্যক্তির মৃত্যু। তাও আবার জানা গিয়েছে, নববধূর সঙ্গে হানিমুনেই যাচ্ছিল সেই ব্যক্তি। তেলঙ্গানার(Telangana) সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক নববিবাহিত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর স্ত্রী, পরিবার ও বন্ধুদের সঙ্গে হানিমুনে গোয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। ওয়ারঙ্গল জেলার ২৮ বছর বয়সী ভুরুগোঁদা সাই নামে ওই যুবক ভাস্কো দা গামা এক্সপ্রেস ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন জল কেনার জন্য। কিন্তু ভাগ্য়ের পরিণতি!
জল কিনে ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়। এবং তিনি চলন্ত ট্রেনে ওঠার জন্য ছুটতে থাকেন। ওঠার সময় আচমকা পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেন থামাতে সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা জরুরি চেইন টানেন। কিন্তু ট্রেন থামতে অনেক দেরি করে দেয়। এই কারণে দুইজনকে জরিমানা করা হয়, আর সেই প্রক্রিয়াতেই দেরি হয় ওই ব্যক্তিকে সময়মতো চিকিৎসা দেওয়ার — যা তার মৃত্যুর এক বড় কারণ হয়ে দাঁড়ায়।
ভুরুগোঁদা সাই গুরুতর আঘাত পান। তাকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। জানা গিয়েছে, ভুরুগোঁদা একটি গিফট আইটেম তৈরির কারখানায় কাজ করতেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি নার্স বি মাধুরীর সঙ্গে বিয়ে করেন। মাধুরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, মেঘালয়কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেফতার মোট ৫ জন। ইতোমধ্যেই অভিযুক্তরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা জানিয়েছে, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল খোদ সোনমও।
পুনম চন্দ্র বলেন, চার অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করেছে। প্রথমে স্বীকার করে আকাশ রাজপুত। কীভাবে রাজা রঘুবংশীর উপরে হামলা করেছিল তাঁরা। সেই বিষয়টিও বিস্তারিত জানিয়েছে পুলিসকে। উল্লেখ্য, রাজার স্ত্রী সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা-সহ আরও তিন জন, বিশাল চৌহান, আনন্দ কুড়মি, আকাশ রাজপুতকে গ্রেফতার করেছিল পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)