Mumbai Kolkata Flight: কলকাতা বিমানে প্যানিক অ্যাটাক যুবকের! আচমকাই সপাটে চড় সহযাত্রীর, তারপর থেকেই...

Man Slapped By Co-Passenger: মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে প্যানিক অ্যাটাক হওয়া যবুক চড় খাওয়ার পর থেকে নিখোঁজ। অসমের কাছাড় জেলার সেই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 

দেবস্মিতা দাস | Updated By: Aug 2, 2025, 04:19 PM IST
Mumbai Kolkata Flight: কলকাতা বিমানে প্যানিক অ্যাটাক যুবকের! আচমকাই সপাটে চড় সহযাত্রীর, তারপর থেকেই...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলকাতা থেকে মুম্বইয়ের এক ফ্লাইটে প্যানিক অ্যাটাক শুরু হয় এক যুবকের। শ্বাসকষ্ট, উদ্বেগ, অস্বস্তির মধ্যে বারবার উঠে-পড়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এয়ারহস্টেসরা তাকে শান্ত করারই চেষ্টা করছিলেন। এরই মধ্যে শোরগোল পড়ে যায় বাকি যাত্রীদের মধ্যে। কারণটা অন্য এক সহযাত্রী। অস্বস্তিতে পড়া ওই যুবক যখন পায়চারি করছিলেন তখনই পাশের আসনে বসা এক যাত্রী উঠে সপাটে চড় মারেন তাঁকে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Uttar Pradesh Shocker: ব্ল্যাকমেল, ভরা বাজারে অপমান! সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত ২৬-এর তরুণীর, হাতের তালুতে লেখা...

এদিকে ইন্ডিগো বিমানে মাঝ-আকাশে আতঙ্কিত অবস্থায় এক যাত্রীকে চড় মারার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর, ওই আক্রান্ত ব্যক্তি নিখোঁজ বলে দাবি করেছে তাঁর পরিবার। অসমের কাছাড় জেলার বাসিন্দা ওই ব্যক্তি, হুসেন আহমেদ মজুমদার (৩২), ভিডিয়ো দেখে শনাক্ত করেন তাঁর আত্মীয়রা। বৃহস্পতিবার মুম্বই থেকে শিলচর (কলকাতা হয়ে) যাওয়ার সময়, ইন্ডিগোর ৬E-২৩৮৭ ফ্লাইটে আচমকাই তাঁর প্যানিক অ্যাটাকে শুরু।

প্যানিক অ্যাটাক হল হঠাৎ তীব্র আতঙ্ক ও মানসিক অস্থিরতার শারীরিক প্রতিক্রিয়া। বিমানকর্মীরা তাঁকে নামতে সাহায্য করার সময়, এক সহযাত্রী (আইল সিটে বসা) আচমকা উঠে এসে তাঁকে চড় মারেন—এই ঘটনাটিই ধরা পড়ে এক যাত্রীর মোবাইলে। ভিডিয়োতে দেখা যায়, কেবিন ক্রুরা অভিযুক্ত সহযাত্রীকে শান্ত থাকতে বলেন, আর অন্য এক যাত্রী এই হিংসার প্রতিবাদ জানান।

এদিকে হুসেন আহমেদের পরিবার জানিয়েছে, তাঁকে ঘটনার পর থেকে কোনওভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাঁরা গভীর উদ্বেগে রয়েছেন। পরিবারের দাবি, তাঁর মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে এবং এই ঘটনার জেরে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়তে পারেন। শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তাঁরা জানান, হুসেন এখনো পর্যন্ত বাড়ি আসেননি, এমনকি ফোনেও যোগাযোগ করেননি। তাঁর মোবাইলটি বন্ধ রয়েছে। হুসেন মুম্বইয়ের একটি হোটেলে কাজ করেন এবং এই একই রুটে আগেও একাধিকবার বাড়ি ফিরেছেন বলে জানান তাঁর পরিবার।

প্রথমে পরিবারের কয়েকজন সদস্য শুক্রবার সকালেই তাঁকে রিসিভ করতে শিলচর বিমানবন্দরে যান। কিন্তু তখনও তাঁরা বিমানের মধ্যে ঘটে যাওয়া ওই চড় মারার ঘটনার কথা জানতেন না। হুসেন বিমানবন্দরে না আসায় তাঁরা চিন্তিত হয়ে পড়েন। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাঁরা নিশ্চিত হন, ওই চড় খাওয়া ব্যক্তি তাঁদেরই ছেলে হুসেন আহমেদ মজুমদার।

পরিবারের দাবি, এরপর থেকে বারবার ফোন করার চেষ্টা করলেও হুসেনের মোবাইল বন্ধ। তাঁর বাবা আব্দুল মান্নান মজুমদার জানান, ছেলের খোঁজে তাঁরা সিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইন্ডিগো-র সঙ্গেও যোগাযোগ করেন, কিন্তু কোথাও থেকে তাঁর অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিবার আরও জানায়, তারা সিআইএসএফ-এর সঙ্গেও যোগাযোগ করেছেন এবং ইতিমধ্যেই উধারবন্দ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।

চড় মারা ওই যাত্রী, হাফিজুল রহমানকে, বিমান কলকাতায় অবতরণের পর পুলিস গ্রেফতার করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।  ইন্ডিগো এয়ারলাইনস জানিয়েছে, বিমানে সহযাত্রীর ওপর চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে CISF কর্তৃক আটক করা হয় এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিখোঁজ যাত্রীর বিষয়ে তারা এখনও কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন, Pune: জিমে ব্যায়াম করার পর জল খাচ্ছিলেন! তারপর ঘুরে দাঁড়াতেই ধপ করে পড়তেই শেষ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.