WATCH | Driver's heart attack: মর্মান্তিক! চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক, বীভৎস গতিতে পরপর ধাক্কা...

Maharastra Accident News: পুলিসের প্রাথমিক অনুমান, মৃত গাড়ির চালক ধীরজ পাটিল তাঁর চলতি গাড়িতেই হার্ট অ্যাটাক হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Updated By: Mar 16, 2025, 05:32 PM IST
WATCH | Driver's heart attack: মর্মান্তিক! চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক, বীভৎস গতিতে পরপর ধাক্কা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের কোলহাপুর শহরের তেম্বালি গেট ফ্লাইওভারের কাছে ঘটে। শনিবার রাত ২ টোর সময় ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পরপর ৯টি দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে ওই গাড়িটি। পুলিসের প্রাথমিক অনুমান, মৃত গাড়ির চালক ধীরজ পাটিল তাঁর চলতি গাড়িতেই হার্ট অ্যাটাক হয়। সেই কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গাড়িটি ফ্লাইওভারে ওঠার ঠিক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় ঢুকে পড়ে।

এবং সেখানেই দাঁড়িয়ে ছিল পরপর দুচাকা এবং বেশ কিছু গাড়ি। সেগুলি পরপর ধাক্কা মারে গাড়িটি। যদিও রক্ষার বিষয় যেহেতু গভীর রাত ছিল এবং ওই রাস্তা একদমই ফাঁকা ছিল তাই গোটা ঘটনায় কেউ আহত হননি। যদিও গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের উপর।  

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া সেনসেশন এই মেয়ে UPSC পাস করেন কোচিং ছাড়াই, কিন্তু IAS হন না! কারণ...
আরও পড়ুন: বাচ্চাদের সঙ্গে নিয়েই ক্যানসারে ভোগা শাশুড়ি ও শ্বশুরকে বেধড়ক পিটুনি ডাক্তার বউয়ের! ঘোর কলি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.