জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে একই পরিবার থেকে মিলল ৩টি মৃতদেহ। স্বামী, স্ত্রী ও তাদের ২৪ বছরের বড় ছেলে। ঘটনার পর থেকেই নিখোঁজ বাড়ির ছোটছেলে। দিল্লির ময়দানগড়ির ঘটনা। পুলিস এখন হন্যে হয়ে খুঁজছে ছোটছেলেকে।
Add Zee News as a Preferred Source
প্রতিবেশীরা ওই বাড়ি থেকে কটূ গন্ধ পেয়ে পুলিসকে খবর দেন। তখনই পুলিস এসে দরজা খুলে দেখে ঘরে পড়ে রয়েছে ৩ টি মৃতদেহ। প্রেম সিং নামে ওই ব্যক্তি ও তার ছেলে হৃত্তিকের দেহ পড়েছিল নীচের তলার মেঝেতে। চারদিকে রক্ত। পাশাপাশি প্রেমের স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় দেতলায় ঘরে। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।
বাড়ির ছোট ছেলের নাম সিদ্ধার্থ। বয়স ২২-২৩ বছর হবে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশিরা বলছেন সিদ্ধার্থের মানসিক রোগের চিকিত্সা চলছিল। গত ১২ বছর ধরে তার চিকিত্সা চলছে। বাড়ি থেকে ডিপ্রেশনের ওষুধ পাওয়া গিয়েছে। তার কমপালসিভ ডিসওর্ডার ও এগ্রেসিভ বিহেভিয়ার ছিল। পুলিসের সন্দেহ সিদ্ধার্থই বাবা-মাকে কুপিয়ে খুন করেছে। দাদার মাথা থেঁতলে দিয়েছে ভারী কোনও বস্তুর আঘাতে।
আরও পড়ুন-'শীতল যুদ্ধ'র আবহে দুই মহাশক্তিধর; রাশিয়া বনাম আমেরিকা, সমুদ্রের নীচে কে সর্বশক্তিমান?
আরও পড়ুন- ₹৬২০০০০০০০০০ চুক্তি! ইতিহাসের পাতায় MiG-21, আগামীর আকাশ কাঁপাবে ৯৭ Tejas Mark 1A...
প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, পাড়ার একজনকে সে বলেছে যে সে তার পরিবারের লোকজনকে খুন করেছে। সে আর এই পাড়ায় থাকবে না। গ্রামের প্রধান মহম্মদ সাকিল আহমেদ খান জানিয়েছেন প্রেম সিং প্রচুর মদ খেত। আর মদ খেলে তার আর কোনও হুঁশ থাকত না। এনিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া হতো।
তদন্তে নেমে পুলিস বাড়িটি সিল করে দিয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম গিয়ে প্রেমের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি সিদ্ধার্থের খোঁজ চলাচ্ছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)