Maharashtra Medical Student Gangraped: পুণেতে আর জি করের ছায়া! ২২ বছরের ডাক্তারি-পড়ুয়াকে ৩ সহপাঠী জোর করে...

Maharashtra MBBS student: মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তরা তাকে স্পাইকযুক্ত ঠাণ্ডা-পানীয় খেতে দেয়। খাওয়ার পর তাঁর মাথা ঘুরতে শুরু করে। 

নবনীতা সরকার | Updated By: May 26, 2025, 02:16 PM IST
Maharashtra Medical Student Gangraped: পুণেতে আর জি করের ছায়া! ২২ বছরের ডাক্তারি-পড়ুয়াকে ৩ সহপাঠী জোর করে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

Add Zee News as a Preferred Source

আর জি কর কাণ্ডের ছায়া! যে আর জি কর হাসপাতালের ডাক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সারা দেশ এমনকি, পৃথিবীত বিভিন্ন প্রান্ত তোলপাড় হয়ে গেল, একের পর এক রাতদখল,মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধে মুখর হয়ে উঠেছিল রাজপথ থেকে মফস্বল, দেশ থেকে মহাদেশ কেঁপে উঠল জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে- সেই একই ঘটনার রূপান্তর ঘটল এবার, বিজেপি শাসিত মহারাষ্ট্রে। 

মহারাষ্ট্রে এক ডাক্তারি-পড়ুয়া ছাত্রীকে মাদকাসক্ত করে, গণধর্ষণকরার অভিযোগে,পুণে, সোলাপুর এবং সাঙলি থেকে আসা ছাত্রীর সহপাঠীসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস জানিয়েছেন, আদালত তাদের ২৭ মে পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Cyclone Senyar after Shakti and Mantha: জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ! 'শক্তি' আর 'মন্থা'র জোড়া ফলার পরেই আসবে শক্তিশালী 'সেনিয়ার'...

শুক্রবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সাংলি জেলায় তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে তার দুই সহপাঠী এবং তাদের এক বন্ধু ঠাণ্ডা পানীয়তে স্পাইক মিশিয়ে দেওয়ার পর ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

২২ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রীকে নিয়ে ১৮ মে রাত ১০টায় একটি থিয়েটারে সিনেমা দেখার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। তার আগে, অভিযুক্তরা তাকে কিছুক্ষণের জন্য একটি ফ্ল্যাটে নিয়ে যায়।

মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তরা তাকে স্পাইকযুক্ত পানীয় খেতে দেয়। পান করার পর তার মাথা ঘুরতে শুরু করে। 
২০ থেকে ২২ বছর বয়সী এই তিনজন তখন তার উপর যৌন নির্যাতন চালায় এবং এ বিষয়ে কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে বলে জানান ওই পুলিসকর্তারা।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ওই ছাত্রী পরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়, এরপর তারা বিষ্ণুবাগ থানায় দ্বারস্থ হয়।

আরও পড়ুন: IFS Diplomat Anupama Singh : 'জঙ্গি' পাকিস্তানকে বিশ্বমঞ্চে জমি ধরিয়ে দেওয়া IFS অফিসার অনুপমা সিং কে? জাস্ট একটা ক্লিক...

অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অন্যান্য অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ অভিযোগকারীর বক্তব্যও শুনছে এবং আরও তদন্ত চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.