জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor), এই নাম এবং লোগোই মন কেড়েছিল ভারতের। সেদিন সোশ্যাল মিডিয়ায় সেনার বার্তার সঙ্গে এই কার্ড চাঞ্চল্য ছড়িয়েছিল। কালো কার্ডের উপর সাদা অক্ষরে লেখা 'অপারেশন সিঁদুর'। সঙ্গে লাল সিঁদুরের গুঁড়ো। কিন্তু কে বা কারা তৈরি করেছিলেন এই লোগো?
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Couple Missing on Honeymoon: মেঘ-পাহাড়ে মাখামাখি হতে হানিমুনে মেঘালয়ে! তারপরই নিখোঁজ দম্পতি, পড়ে আছে খালি স্কুটার... তবে কী...
সেনা অভিযানের পরেই জানা গিয়েছিল ‘অপারেশন সিঁদুর’-এর নাম বেছে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেনা দফতরে বসেই তৈরি হয়েছে ওই মন ছুঁয়ে যাওয়া লোগো। আসলে সেনারই দুই আধিকারিক রয়েছেন ওই মন ছুঁয়ে লোগোর নেপথ্যে। লোগোটির ডিজাইন করেছেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং।
‘সিঁদুর’-এর ইংরেজি বানানের O অক্ষরটি আস্ত একটি সিঁদুর কৌটো। অন্য O অক্ষরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিঁদুর। এই ভাবনা থেকে বাস্তবায়নে সময় লেগেছিল মাত্র ৪৫ মিনিট। এই লোগোকে সামনে রেখেই প্রত্যাঘাত অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র।
এখনও পর্যন্ত প্রায় ৯ কোটি মানুষ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে প্রায় ৫১ কোটি মানুষ এই ডিজাইনকে লাইক করেছেন। লোগো ছুঁয়ে গিয়েছে ১৪০ কোটির হৃদয়।
আরও পড়ুন, Kerala Incident: ঋণের বলি আরও ৪! হরিয়ানার পর এবার কেরালায় শেষ একটা গোটা পরিবার... সবাই ঝুলছে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)