Meghalaya Couple Missing: বাবার দাবি, 'নির্দোষ মেয়েকে..!' আর মা বলছেন, 'যন্ত্রণা'র কথা! সোনমের প্রেমিক রাজ কুশওয়া কে?

Meghalaya Honeymoon Murder: রাজা রঘুবংশী খুনে সিবিআই তদন্তের দাবি। কে কী করেছে, তদন্তে সবটাই উঠে আসবে। দাবি পরিবারের। 

সুদেষ্ণা পাল | Updated By: Jun 9, 2025, 02:44 PM IST
Meghalaya Couple Missing: বাবার দাবি, 'নির্দোষ মেয়েকে..!' আর মা বলছেন, 'যন্ত্রণা'র কথা! সোনমের প্রেমিক রাজ কুশওয়া কে?
রাজ, বিশাল, আকাশ (বাঁদিক থেকে)

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে নির্মম হত্যা! সেই খুনের দায়ে গ্রেফতার সোনম সহ আরও ৩। রাজ কুশওয়া, বিশাল চৌহান ও আকাশ রাজপুত। পুলিসি তদন্তে উঠে এসেছে, স্বামী রাজাকে খুন করতে মধ্যপ্রদেশে থেকেই ৩ সুপারি কিলারকে ভাড়া করে সোনম। এরমধ্যে রাজ কুশওয়ার সঙ্গে সোনমের সম্পর্কের কথাও সামনে এসেছে। 

Add Zee News as a Preferred Source

রাজ কুশওয়া কে?

জেরায় রাজ কুশওয়াহা নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা সোনম স্বীকার করেন বলে খবর পুলিস সূত্রে। নিহত রাজা রঘুবংশীর ভাইও জানিয়েছেন, রাজ কুশওয়াহা সোনমের অফিসেই কাজ করেন। সোনমের সানমাইকারের ব্যবসা রয়েছে। এখন রাজ কুশওয়াহা যদি তাঁর ভাই রাজাকে খুনে জড়িত থাকেন, তাহলে সোনমও এতে জড়িত!

সোনমের বাবার দাবি

যদিও ধৃত সোনমের বাবার দাবি, তাঁর মেয়ে সোনম নির্দোষ! সোনম রঘুবংশীর বাবার দাবি, "মিথ্যে কথা বলছে সোনম। এই খুনের পিছনে সে নেই। সোনম গভীর শকের মধ্যে আছে। সে নির্দোষ। সোনমকে ফাঁসানো হচ্ছে।" জামাই রাজা রঘুবংশী খুনে তিনি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন। ওদিকে সোনমের মায়ের বক্তব্য, "আমরা যে মেয়েকে জীবিত ফিরে পেয়েছি, সেজন্য ধন্যবাদ। কিন্তু জামাই রাজা রঘুবংশীকে কে খুন করেছে, তা জানতে চাই।"

সোনমের মায়ের দাবি

তিনি বলেন, "সোনমকে যে খুঁজে পাওয়া গিয়েছে, এজন্য আমি পুলিসের কাছে কৃতজ্ঞ। কিন্তু যন্ত্রণা এখনও রয়েছে। এখন আমরা শুধু জানতে চাই যে, রাজাকে কে খুন করল? সোনমকে খুঁজে পাওয়া গেলেও, আমরা রাজা খুনের শোক কাটিয়ে উঠতে পারিনি। সোনম ফিরে এলেও, আমরা রাজাকে হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। কে কী করেছে, তদন্তে সবটাই উঠে আসবে। যেহেতু এখন সোনমের নামে অভিযোগ সামনে আসছে, তাই দুর্ভাগ্যবশত আমাদের এই সবের মুখোমুখি হতে হবে।"

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে সোনমকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতারির সময় সোনমকে 'জ্বরে আচ্ছন্ন' দেখাচ্ছিল বলে খবর পুলিস সূত্রে। সোনম চাপে পড়েই আত্মসমর্পণ করেন বলেও পুলিস সূত্রে জানা গিয়েছে। মেঘালয়ে হানিমুনে গিয়ে ২৩ মে নিখোঁজ হয়ে যান নবদম্পতি রাজা-সোনম। পরে হোমস্টের পাশে পাহাড়ের খাদে রাজার দেহ উদ্ধার হয়। তবে সোনমের কোনও খোঁজ তখন মেলেনি।

আরও পড়ুন, Meghalaya Couple Missing: রাজাকে খুনের নেপথ্যে রাজ! হানিমুনে গিয়েই কেন স্বামীকে খুন সোনমের? 'সোনার চেইন' নিয়ে বিস্ফোরক দাবি পুত্রহারা মায়ের...

আরও পড়ুন, Who is Madhavi Latha: বিস্ময়-ব্রিজ চেনাব তৈরিতে ১৭ বছরের অবদান 'শৌচালয়ের জন্য লড়াই করা' সেই মাধবী লতার! কে তিনি? রইল তাঁর বায়োডেটা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.