India Pakistan Tension: বেজে গেল যুদ্ধের দামামা? সব রাজ্যকে নির্দেশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক! ৭ তারিখেই...

India Pakistan Tension: নজরে নাগরিকদের নিরাপত্তা। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক রাজ্য়কে মক ড্রিল আয়োজনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তনুময় ঘোষাল | Updated By: May 5, 2025, 07:46 PM IST
India Pakistan Tension: বেজে গেল যুদ্ধের দামামা? সব রাজ্যকে নির্দেশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক! ৭ তারিখেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এবার প্রত্যাঘাত! ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? নাগরিকদের নিরাপত্তায় দেশের প্রত্যেকটি রাজ্যকে এবার মক ড্রিল আয়োজনের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কবে? আগামী ৭ মে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Nuclear Weapons Control In India: ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে? মোদী কি একাই পারেন পাকিস্তানে পারমাণবিক হামলার নির্দেশ দিতে?

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ
--
বিমান হামলার জন্য় সাইরেন তৈরি রাখতে হবে।
আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে নাগরিকদের।
ব্ল্যাক আউটের জারি ব্যবস্থা করতে হবে।
গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা আটসাঁট করা
প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা ও মহড়া।

কাশ্মীর গণহত্য়া। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ২৮ জন। যাঁদের বেশিরভাগই পর্যটক। পাকিস্তানের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ভারত। কটুনৈতিক স্তরে পাক নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিতের মতো পদক্ষেপ যেমন করেছে নয়াদিল্লি, তেমনি আবার এদেশের নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেলও। বাদ যায়নি খোদ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলও।

এদিকে চুপ করে বসে নেই পাকিস্তানও।  স্রেফ সিমলা চুক্তি বাতিল বা ওয়াঘা সীমান্ত বন্ধ করাই নয়, পাকিস্তানের আকাশের ভারতীয় বিমান প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদও। ছিন্ন করা হল বাণিজ্যিক সম্পর্ক। সঙ্গে হুঁশিয়ারি, 'ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে'। সেই হিসেবে জবাব দেওয়া হবে'। 

আরও পড়ুন:  India airstrike in Pakistan: মধ্য এশিয়ার গোপন বিদেশি ঘাঁটি থেকেই আকাশপথে পাকিস্তানে হামলা করবে ভারত!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.