Madhyapradesh Horror: ১৭-র কিশোরীকে দু'রাত ধরে চার বর্বরের ভয়াবহ ধর্ষণ! তৃতীয়দিনের ভোরে ডেপুটি জেলরও...

Minor Girl Raped: চার বর্বরের লালসার শিকার ১৭-র নাবালিকা। ধর্ষণ করে তাকে হস্টেলের কাছে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সেখান থেকে এক ডেপুটি জেলর তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি হোটেলে আটকে রাখে।   

সৌমিতা খাঁ | Updated By: May 4, 2025, 01:22 PM IST
Madhyapradesh Horror: ১৭-র কিশোরীকে দু'রাত ধরে চার বর্বরের ভয়াবহ ধর্ষণ! তৃতীয়দিনের ভোরে ডেপুটি জেলরও...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন ধরে চলে নারকীয় অত্যাচার। ১৭ বছরের নাবালিকাকে চার বর্বর মিলে দুদিন ধরে ধর্ষণ(Rape) করে বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা চার বর্বর মিলে অপহরণ(Kidnapped)করে হোটেল ঘরে আটকে রাখে। ইতোমধ্যেই ঘটনায় অভিযুক্তের একাধিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় (Madhya Pradesh's Shahdol district)।

Add Zee News as a Preferred Source

পুলিস জানিয়েছে, ২৯ এপ্রিল নির্যাতিতা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে নির্যাতিতার মা নিখোঁজ হওয়ার মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে, পুলিস ৩০ এপ্রিল ধারা ১৩৭(২) বিএনএস-এর অধীনে অপহরণের মামলা দায়ের করে। তদন্তে নিখোঁজ নির্যাতিতাকে শাহদোল জেলার একটি নামী হোটেলের একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যেই পুলিস ই মামলায় ছয়জনকে আটক করেছে, এবং একজন ডেপুটি জেলরের বিরুদ্ধে অপহরণ এবং অবৈধভাবে আটক রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:Child Abuse: বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের শিশুকে...২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ!

নির্যাতিতাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ করে যে, ২৯ এপ্রিল সমীর খান নামে একজন তাকে ফোন করে। সেই তাকে বাইকে চাপিয়ে একই নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে দাবি করে যে পরবর্তীতে সমীরের সহযোগী ছোটু মুসলমান তাকে ধর্ষণ করে।

নির্যাতিতা আরও জানায় যে, ৩০ এপ্রিল তাকে শাহদোল রেলস্টেশনে ফেলে রাখা হয়েছিল, যেখান থেকে আনমোল নামে পরিচিত আরেক যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে একই দিনে, মুদনা নদীর কাছে আনমোলের সহযোগী শাকিব খান তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তারা ৩০ এপ্রিল গভীর রাতে তাকে একটি হস্টেলের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন:Bengal Weather Update: রবিতে কালবৈশাখির দাপট! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে কলকাতা...

সে দাবি করে যে, ১ মে ভোর ৩টের দিকে বুরহার সাব জেলের ডেপুটি জেলর বিকাশ সিং তাকে সেখানে দেখতে পায়। এবং তাকে গাড়িতে করে একটি হোটেলে নিয়ে যায় এবং জোর করে সেখানে আটকে রাখেন। পরে পুলিস নির্যাতিতার অবস্থান ট্র্যাক করে হোটেলের ঘর থেকে তাকে উদ্ধার করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.