জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পথচলতি মহিলার গায়ে প্রস্রাব। গণপিটুনিতে প্রাণ হারালেন অভিযুক্ত মদ্যপ যুবক। পুলিস জানিয়েছে, মৃত ওই যুবকের নাম কালাইসেলভান(৩০ বছর)। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করছে।
Add Zee News as a Preferred Source
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার কালাইসেলভান তার এক বন্ধুর সঙ্গে অটোতে করে যাচ্ছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। পথ চলার সময় তিনি রাস্তার পাশ দিয়ে যাওয়া এক মহিলার গায়ে প্রস্রাব করেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলা ও কালাইসেলভানের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়।
আরও পড়ুন:Engineer Death: পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেয়নি কেউ! চোর সন্দেহে গণপিটুনিতে নিভে গেল ইঞ্জিনিয়ার সৌম্যদীপের প্রাণ...
তর্কাতর্কি চলাকালীন স্থানীয় মানুষজন সেখানে জড়ো হয়ে যান। অভিযোগ উঠেছে, উত্তেজিত জনতা হঠাৎ কালাইসেলভানের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। গণপিটুনির একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিস ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিস জানিয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে নাইট ডিউটিতে যাওয়ার পথে 'চোর' সন্দেহে গণপিটুনির শিকার হন এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি প্রাণ হারান। কান্নায় ভেঙে পড়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের গিলাগেড়িয়া গ্রাম।
আরও পড়ুন:Lynching in Behala: মধ্যরাতে ভয়ংকর কাণ্ড, বেহালার পর্ণশ্রীতে গণপিটুনিতে রাজস্থানের বাসিন্দার মৃত্যু
পারিবারিক ও স্থানীয় সূত্রে খবর, গত ৮ ফেব্রুয়ারি রাতে খড়গপুরে নিজের কর্মস্থলে নাইট ডিউটি করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সৌম্যদীপ। খড়গপুর লোকাল থানার অন্তর্গত আনারকলি এলাকায় পৌঁছালে একদল লোক তাঁকে 'চোর' সন্দেহে আটকে ফেলে। অভিযোগ, সৌম্যদীপ বারবার নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত জনতা তা কানে তোলেনি। তাঁকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে ভুবনেশ্বরের হাই-টেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন থাকাকালীন ২০ ফেব্রুয়ারি রাতে তিনি শেষ নিঃশ্বাস করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)