New Delhi Shocker: বিয়ের কয়েক মাস আগেই ঘটে গেল মহাবিপদ! রোলার কোস্টার থেকে ছিটকে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই...

New Delhi Shocker: সেই খুশিতে আত্মহারা দুই যুগল। ২৪ বছর বয়সী প্রিয়াঙ্কা সাউথ দিল্লিতে তাঁর হবু স্বামীর সঙ্গে বৃহস্পতিবার একটি ফান এন্ড ফুড ওয়াটার পার্কে ঘুরতে গিয়েছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।

Updated By: Apr 6, 2025, 05:48 PM IST
New Delhi Shocker: বিয়ের কয়েক মাস আগেই ঘটে গেল মহাবিপদ! রোলার কোস্টার থেকে ছিটকে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মাত্র আর একমাস বাকি ছিল। সেই খুশিতে আত্মহারা দুই যুগল। ২৪ বছর বয়সী প্রিয়াঙ্কা সাউথ দিল্লিতে তাঁর হবু স্বামীর সঙ্গে বৃহস্পতিবার একটি ফান এন্ড ফুড ওয়াটার পার্কে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দে করতে যাওয়াই হল কাল! 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পুলিসের মতে, প্রিয়াঙ্কা এবং তাঁর হবু স্বামী নিখিল একসঙ্গে জলে নেমে ছিলেন। দম্পতি যখন রোলার কোস্টারে চেপেছিলেন সেই সময় রাইডের কাঠামোগত ত্রুটি হওয়ার ফলে মহিলা ব্যারিকেড ভেঙে সজোরে নীচে পড়ে যান। ফলে গুরুতরভাবে আহত হন প্রিয়াঙ্কা। নিখিল সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে জানান চিকিৎসকেরা। 

২০২৩ সালে প্রিয়াঙ্কা আর নিখিলের বাগদান হয়ে গিয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। পরিবার সূত্রে জানা যায়, যেহেতু বিয়ের আগে আর্থিকভাবে সচ্ছল হতে চেয়ে ছিলেন। তাই তিনি একটি টেলিকম কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। 

এদিন নিখিলের সঙ্গে রোলার কোস্টারে উঠেছিলেন প্রিয়াঙ্কা। উঁচুতে পৌঁছনোর পরই, হঠাৎ প্রিয়াঙ্কার বসার সামনে একটা দিক ভেঙে পড়ে। কোনও সাপোর্ট না থাকায় উঁচু থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে যান তিনি। পুলিসের মতে বৃহস্পতিবার দুপুর বেলায় তাঁরা পৌঁছন। প্রায় সন্ধ্যে ৬টা ১৫মিনিট নাগাদ তারা ওই রোলার কোস্টারে চাপেন। 

নিখিলের মতে, যখন হায়েস্ট পয়েন্টে পৌঁছয় তখন সাপোর্টিং ব্যারিকেড ছিঁড়ে যায়। তারফলেই পড়ে যান প্রিয়াঙ্কা। 

আরও পড়ুন: ৪৫ বার এলোপাথাড়ি আঘাত, রক্তে ভাসছে রাস্তা! ভেতর থেকে দুর্গা যেন বললেন, 'পারবি...'! তারপর...

আরও পড়ুন:  রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের শিকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.