India Pakistan War: পাকিস্তানের হামলার ছক ভেস্তে দিল ভারত, উড়িয়ে দেওয়া হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম

Operation Sindoor Pakistan HQ-9 air defence system:  বৃহস্পতিবার সকালে লাহোরের তিন জায়গায় বিস্ফোরণ ঘটে। তার শোনা যায় একাধিক শহরে ওই ধরনের বিস্ফোরণ হচ্ছে। পরে ভারতের তরফে জানিয়ে দেওয়া হয় লাহোরের এয়ার ডিফেন্স উড়িয়েছে ভারত।

Updated By: May 8, 2025, 04:36 PM IST
India Pakistan War: পাকিস্তানের হামলার ছক ভেস্তে দিল ভারত, উড়িয়ে দেওয়া হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভীষিকাময় বৃহস্পতিবার। সকাল হতেই একের পর এক বিস্ফোরণে। ভয়ংকর বিস্ফোরণে একে একে কেঁপে উঠল লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা। সবেমিলিয়ে ১০ শহরে বিস্ফোরণ। শহরে শহরে বেজে উঠল সাইরেন। আতঙ্ক ছাড়ল অর্ধেক পাকিস্তানে। এবার তার থেকেও বড় খবর হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ভারত।

Add Zee News as a Preferred Source

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত লঞ্চ করে অপারেশন সিঁদুর। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডের মোট ৯ জঙ্গি শিবিরে আঘাত হানে ভারত। একদিকে হাহাকার, হতাশা অন্যদিকে সেনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন পাক আমজনতা। ইতিমধ্যেই খবর আসে পাক সেনার HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম টার্গেট হয়ে গিয়েছে। এটি তৈরি করেছিল চিন। সেই এয়ার ডিফেন্স সিস্টেম আঘাত হেনেছে ভারত।

সরকারের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক শহরে এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হানা হয়েছে। পাকিস্তানের পাল্টা ব্যবস্থা নিল ভারত। সূত্রের খবর, লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। লাইন অব কন্ট্রোলে পাকিস্তান বিনা প্ররোচনার মর্টার ও আর্টিলারি সেলিং করছে। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেনধার ও রাজৌরি সেক্টর। ইতিমধ্যেই ১৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৩ মহিলা ও ৫ শিশু রয়েছে। এখানেও জবাব দিতে বাধ্য হয়েছে ভারত। ভারত কোনবওরকম যুদ্ধ না বাড়ানোর পক্ষে। তবে দেখতে হবে তা পাকিস্তান সম্মান করছে কিনা।

আরও পড়ুন-লাদেন থেকে কাসভ, আল-কায়েদা বা লশকর...ভারতীয় সেনা গুঁড়িয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর!

আরও পড়ুন-রাফাল বনাম এফ-সিক্সটিন; এগিয়ে কোন দেশের যুদ্ধবিমান? বিভ্রান্ত না-হয়ে জানুন বিশদে...

এদিন পাকিস্তান দাবি করে লাহোরে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ড্রোন নামিয়ে দেওয়া হয়েছে গুজরানওয়ালা, চকওয়াল, ভাওয়ালপুর, মিয়ানো, করাচি, ছোর, রাওয়াপিন্ডি ও আটোকে। লাহোরে এক জনের মৃত্যু হয়েছে, ৪ সেনা জওয়ান আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর পঞ্জাবের  গুরুদাসপুর-সহ  ১৫ জায়গায় ড্রোন হামলার ছক কষেছিল পাকিস্তান। বিষয়টি মাথায় রেখে আজ রাত নটা থেকে কাল সকাল ৫টা অবধি ব্ল্যাক আউট থাকবে। ব্ল্যাকআউট থাকবে গোট গুরুদাসপুর জেলা। আর ওই পরিকল্পনার পাল্টা হিসেবেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে।

কেন্দ্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ৭ মে রাতে পাক সেনা অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা-সহ একাদিক জায়গায় ড্রোন ও মিসাইল হামলার ছক কষেছিল। ওই হামলা রাশিয়ার এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টমের সাহায্য নষ্ট করে দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.