)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাবার ডেলিভারি দিতে গিয়ে সুইমিং পুলে (swimming pool) ডুবে গেলেন এক ডেলিভারি বয় (Delivery boy)। ৪৪ বছর বয়সী ডেলিভারি কর্মী মঙ্গলবার গ্র্যান্ট রোডের একটি হাউসিং সোসাইটির সুইমিং পুলে ডুবে মারা গিয়েছেন। পুলিস জানিয়েছে, তিনি বিল্ডিংয়ের ২২ তলায় ডেলিভারি দিতে গিয়ে পুলে পড়ে যান। গামদেবী থানার তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম ইমরান আকবর খোজাদা। তিনি রাত সাড়ে ১১টা নাগাদ দর্শন ভোলাঞ্জো রেসিডেন্সিয়াল সোসাইটির এক বাসিন্দার জন্য জুস ডেলিভারি করতে এসেছিলেন।
বিল্ডিংয়ের ২২ তলায় একটি বড় ছাদ, হাঁটার জায়গা এবং চার ফুট গভীর একটি সুইমিং পুল রয়েছে। CCTV ফুটেজ অনুযায়ী, ইমরান লিফট থেকে নামার সময় মোবাইলে কথা বলছিলেন। সেই সময়ই তিনি পুলে পা পিছলে পড়ে যান এবং আশেপাশে কেউ না থাকায় ডুবে মারা যান। পুলিস জানিয়েছে, সাধারণত ওই এলাকায় এক নিরাপত্তারক্ষী থাকেন, কিন্তু দুর্ঘটনার সময় সে সেখানে ছিল না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)