)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুড ডেলিভারি বয়ের খাবার দিতে দেরি কিংবা তাদের বিভিন্ন ধরনের বাহানায় অনেক গ্রাহকই রেগে যান। মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু মুম্বইয়ের এক ব্যক্তি সীমা পার করে গেলেন। মুম্বইয়ের লোয়ার প্যারেলের এক ব্যক্তি দরজা খুলে ডেলিভারি বয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন।
কী হয়েছিল আসলে? পুলিসের বক্তব্য, লোয়ার প্যারেলের ওই ব্যক্তি অনলাইনে ওষুধের অর্ডার দিয়েছিলেন। ডেলিভারি বয় এসেছিল ঠিক সময়েই। কিন্তু তার অপরাধ হল সে বারবার ডোরবেল বাজিয়ে যাচ্ছিলেন। তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই ব্যক্তি। ঘর থেকে এয়ারগান বের করে ডেলিভারি বয়কে লক্ষ্য় করে গুলি চালিয়ে দেন। এতে অবশ্য ওই ডেলিভারি বয়ের খুব বেশি ক্ষতি হয়নি।
ওই ডেলিভারি বয়ের দাবি, ওই ব্যক্তি ফোনে ওষুধের অর্ডার দেন। কিন্তু ডেলিভারির সময় তার নিতে অস্বীকার করেন। তাঁর দাবি ভুল ওষুধ আনা হয়েছে। এনিয়ে তর্কতার্কি হতেই গুলি চালিয়ে দেন তিনি। ওই ব্যক্তির নাম অবিনাশ কুমার সিং।
অভিযোগ পাওয়ার পর ৩৫ বছরের অবিনাশ ও ডেলিভারি বয়কে থানায় নিয়ে যায় পুলিস। জেরার সময় অবিনাশ স্বীকার করেন স্থানীয় একটি দোকানে তিনি ওষুধের অর্ডার দেন। কিন্তু ডেলিভারি বয় বারবার ডোরবেলা বাজাতেই তার মাথা গরম হয়ে যায়।
অবিনাশের কথা শুনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিস ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)