জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ নভেম্বর থেকেই দেশব্যাপী চালু হচ্ছে নতুন FASTag নিয়ম। নয়া নিয়মে সামান্য ভুলেই দিতে হতে পারে দ্বিগুণ টোল। FASTag ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং ডিজিটাল পেমেন্ট প্রচারের জন্যই সরকার FASTag-এর মাধ্যমে টোল চার্জ ব্যবস্থাকে সংশোধন করেছে। এখন, আপনার FASTag যদি অ্যাক্টিভেট না থাকে, ব্যালেন্স না থাকে অথবা সংযুক্ত না থাকে, তাহলে আপনাকে আলাদাভাবে চার্জ করা হবে।
Add Zee News as a Preferred Source
নতুন নিয়মে কী পরিবর্তন হবে?
নতুন নিয়মে, যদি কোনও গাড়ি সক্রিয় FASTag ছাড়া টোল প্লাজা অতিক্রম করে-
তবে নগদে টাকা দেওয়ার ক্ষেত্রে: দ্বিগুণ টোল চার্জ প্রযোজ্য হবে।
UPI বা ডিজিটাল পেমেন্টের জন্য: ১.২৫ গুণ চার্জ প্রযোজ্য হবে।
সক্রিয় FASTag ব্যবহারকারীদের জন্য টোল চার্জের হার আগের মতোই থাকবে।
অর্থাৎ যদি বেস টোল ১০০ টাকা হয়, তাহলে ফাস্ট্যাগের মাধ্যমে পেমেন্ট করলে ১০০ টাকা। UPI পেমেন্টের ক্ষেত্রে ১২৫ টাকা আর নগদে পেমেন্টের ক্ষেত্রে ২০০ টাকা।
দ্বিগুণ টোল ফি আপনি কীভাবে এড়িয়ে চলতে পারেন:
যদি আপনার FASTag স্ক্যান না করে বা ডিঅ্যাক্টিভেটেড থাকে, তাহলেও আতঙ্কিত হবেন না। এই সহজ পদক্ষেপগুলি ফলো করলে আপনি দ্বিগুল টোল চার্জ এড়াতে পারবেন।
১) নগদে পেমেন্ট করবেন না। বরং UPI-এর মাধ্যমে পেমেন্ট করুন। এতে মাত্র ১.২৫ গুণ হারে চার্জ প্রযোজ্য হবে।
২) যদি আপনার ব্যালেন্স কম থাকে, তাহলে FASTag অ্যাপ বা ওয়ালেট ব্যবহার করে অবিলম্বে রিচার্জ করুন। তাও না হলে UPI করুন।
৩) যদি FASTag ডিঅ্যাক্টিভেটেড থাকে, তাহলে UPI ব্যবহার করুন। নতুন করে FASTag ইনস্টল করুন।
৪) যদি FASTag ঠিকমতো স্ক্যান না হয়, তাহলে কাচ পরিষ্কার করুন এবং দেখে নিন যে RFID ট্যাগটি সঠিক জায়গায় লাগানো হয়েছে কিনা।
ঘন ঘন যাতায়াতের জন্য বার্ষিক FASTag পাস:
১) সরকার যাত্রীদের নিত্য যাতায়াতের ক্ষেত্রে বার্ষিক FASTag পাস চালু করেছে। বার্ষিক FASTag মূল্য ৩,০০০ টাকা।
২) এর মাধ্যমে গাড়ি মালিকরা একসঙ্গে পুরো বছরের টোল পরিশোধ করতে পারবেন।
৩) আপনি যদি একটি নির্দিষ্ট রুটে ঘন ঘন ভ্রমণ করেন, তাহলে ২,৯৯৯ টাকায় বার্ষিক পাসও পাওয়া যাবে।
৪) পাসটি এক বছর অথবা ২০০টি টোল ক্রসিংয়ের জন্য বৈধ থাকবে।
৫) তারপর সেটি আবার স্বাভাবিক ফাস্ট্যাগ মোডে ফিরে আসবে।
৬) এই বার্ষিক পাসের সুবিধা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি, জিপ, ভ্যানের জন্যই উপলব্ধ।
৭) বার্ষিক FASTag পাস হাইওয়ে যাত্রা অ্যাপ অথবা NHAI ওয়েবসাইট থেকে কেনা এবং অ্যাক্টিভেট করা যাবে।
কিছু সাধারণ সমস্যা ও তার দ্রুত সমাধান:
১) ভুল গাড়ির বিবরণ (RC মিলছে না), টোল প্রত্যাখ্যানের কারণ হতে পারে। অবিলম্বে UPI-এর মাধ্যমে পেমেন্ট করুন। পরে Fastag আপডেট করুন।
২) যদি ট্যাগটি হারিয়ে যায় বা ভেঙে যায়, তাহলে অবিলম্বে UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করুন এবং একটি নতুন ট্যাগ অর্ডার করুন।
আরও পড়ুন, Aadhaar: আধার পরিষেবায় বড় পরিবর্তন আনল UIDAI... এবার কীভাবে কাজ করবে...
আরও পড়ুন, EPFO New Rule: বড় খবর! এবার খুব সহজেই তুলতে পারবেন PF-র পুরো ১০০ শতাংশ টাকাই...