New Tatkal ticket Booking Rules: তত্কাল টিকিট কাটতে গেলে আধার কার্ড ব্যবহার করতেই হবে। যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, ইউজ়ার আইডির সঙ্গে আধার সংযোগ করাতে হবে তাঁদের।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চাইলেই আর ট্রেনের তত্কাল টিকিট কাটা যাবে না। আধার কার্ড বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আইআরসিটিসি ওয়েবসাইট হোক কিংবা অ্যাপ। তত্কাল টিকিট কাটতে গেলে আধার কার্ড ব্যবহার করতেই হবে। যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, ইউজ়ার আইডির সঙ্গে আধার সংযোগ করাতে হবে তাঁদের। এমনকী,কাউন্টার থেকে তত্কাল টিকিট কাটলেও আধার কার্ড লাগবে। পয়লা জুলাই থেকে চালু হচ্ছে নতুন নিয়ম।
অনলাইনে তত্কাল টিকিট শেষ, আবার কাউন্টার থেকেও টিকিট মেলে না! এমনই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বহু রেলযাত্রীকেই। অভিযোগ, এজেন্টকে টাকা দিলেই তত্কাল টিকিট নিশ্চিত হয়ে যায়। রেলের দাবি, বুকিং শুরু হতেই একসঙ্গে অনেক তত্কাল টিকিট কেটে রাখেন এজেন্টরা। পরে সেই টিকিটই চড়া দামে বিক্রি করে দেন। এমনকী, আইআরসিটিসি-তে ভুয়ো ইউজ়ার আইডি তৈরি করে কালোবাজারিও অভিযোগ জমা পড়েছে। দুর্নীতি রুখতেই তত্কাল টিকিট কাটার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করে দিল রেল।
স্রেফ যাত্রীরাই নন, এজেন্ট তত্কালীন টিকিট কাটার নিয়মও বদলে যাচ্ছে। নয়া নিয়ম, তত্কাল টিকিটে বুকিং শুরু হওয়ার প্রথম আধঘণ্টা সুযোগ পাবেন না এজেন্টরা। সে এসি কামরাই হোক না নন এসি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)