Nipah Virus Outbreak: কোভিডের চেয়েও মারাত্মক 'নিপা'র ভয়ে কাঁপছে দেশ! এই রাজ্যগুলিতে জারি অ্যালার্ট...

States on Alert for Nipah Virus: পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণের পর তামিলনাড়ু এবং ঝাড়খণ্ড সতর্ক অবস্থায় রয়েছে। লক্ষণ, ঝুঁকি এবং সহজ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানুন।

সৌমিত্র সেন | Updated By: Jan 19, 2026, 04:05 PM IST
Nipah Virus Outbreak: কোভিডের চেয়েও মারাত্মক 'নিপা'র ভয়ে কাঁপছে দেশ! এই রাজ্যগুলিতে জারি অ্যালার্ট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গে নিপা (Nipah in Bengal) ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে দেশের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগগুলিকেই সতর্ক করা হয়েছে। যেমন, তামিলনাড়ুর (Tamil Nadu) স্বাস্থ্য কর্মকর্তাদের নিপা নজরদারি ও প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ঝাড়খণ্ডেও (jharkhand) সতর্কতা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ফিরেছে নিপা (Nipah Returns)! ২০০১ এবং ২০০৭ সালে পশ্চিমবঙ্গে শেষবার নিপা সংক্রমণ দেখা গিয়েছিল। তার পরে কেটেছে দীর্ঘ ১৯ বছর। প্রায় দুই দশক পর রাজ্যে এই ভাইরাসের ফিরে আসাটা খুব স্বাভাবিক ভাবেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: High Speed Trains Collide: হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! দুমড়ে-মুচড়ে গেল ট্রেন, গুঁড়ো গুঁড়ো কামরা, লাইন চাটছে রক্ত! কত মৃত্যু?

রহস্যময় উৎস

সাধারণত বাদুড়ের লালা বা প্রস্রাব থেকেই নিপা ভাইরাস ছড়ায়। তবে এবার আক্রান্ত রোগীর ক্ষেত্রে কীভাবে এই সংক্রমণ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রোগীরা বাদুড়ে খাওয়া ফল খেয়েছিলেন কি না বা কোনো আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ সতর্কতা 

সংক্রমণের খবর নিশ্চিত হওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য দফতর জেলাস্তরে বিশেষ সতর্কতা জারি করে। বিশেষ করে যেসব এলাকা থেকে রোগী শনাক্ত হয়েছে, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: Earthquake in Leh-Ladakh: দিল্লির পরে দুলল লে-লাদাখ! তীব্র মাত্রার ভূমিকম্প স্বর্গরাজ্যে কি নামিয়ে আনল নরক?

তামিলনাড়ুতে কেন নজরদারি?

পশ্চিমবঙ্গের নিপা সংক্রমণ দেখে তামিলনাড়ুও নিপা নিয়ে সতর্ক হয়ে পড়েছে। তামিলনাড়ু স্বাস্থ্য বিভাগ রাজ্যের সমস্ত জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস রয়েছে এমন রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাংলা থেকে তামিলনাড়ুতে ভ্রমণকারীদের মধ্যে রয়েছেন অভিবাসী শ্রমিক, কাজের জন্য ভ্রমণকারী ব্যক্তি এবং চিকিৎসার জন্য ভ্রমণকারী চিকিৎসা-পর্যটক।

আরও পড়ুন: Techie Drowns In Deep Pit: 'ড্যাড, আমি গভীর গর্তে পড়ে গিয়েছি, ডুবছি, আমাকে বাঁচাও, আমি এখনই মরতে চাই না!' বাবাকে শেষ-ফোন ছেলের...

ঝাড়খণ্ডেও

তামিলনাড়ুর মতো নিপা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে ঝাড়খণ্ডও। পশ্চিমবঙ্গের একেবারে সংলগ্ন রাজ্য। ফলে, পশ্চিমবঙ্গে নিপা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন কেসগুলি প্রাথমিকভাবে শনাক্ত করতে এবং সংক্রমণের বিস্তার রোধ করতে নজরদারি বাড়ানো হচ্ছে। বাড়ানো হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে।

রোগলক্ষণ ও বিপদ 

নিপা ভাইরাসের মৃত্যুর হার (Fatality Rate) অত্যন্ত বেশি।  কোভিডের চেয়েও ভয়ংকর এই ভাইরাস। এতে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এর পাশাপাশি নিপা মস্তিষ্কও (Encephalitis) আক্রান্ত করতে পারে।

আরও পড়ুন: Supreme Court on SIR: কমিশনে 'সুপ্রিম' ধাক্কা! হিয়ারিঙে থাকতে দিতে হবে BLA-দের... কেন নাম বাদ, কারণ দেখিয়ে টাঙাতে হবে ১.৩২ কোটির লিস্টও...

বিশ্বে নিপা

বিশ্বে নিপার ফ্যাটালিটি রেট ৭৫ শতাংশ! যে হার ইবোলার মতো ভয়ংকর রোগের থেকেও বেশি। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটা কম। প্রাথমিক ভাবে ভারত ও বাংলাদেশে নিপার ফ্যাটালিটি রেট ৫৮ শতাংশ। সেটাও কম নয়। বেশ বিপজ্জনকই। কেরালায় ২০১৮ সালে নিপা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছিল। সেখানে সেবার ২১টি মৃত্যু ঘটেছিল। তবে ভারত-বাংলাদেশ মিলিয়ে এখনও পর্যন্ত নিপায় মৃত্যু ঘটেছে ৫০ জনের। সম্প্রতি আবার নিপা ক্রমশ ভয়ংকর রূপে দেখা দিচ্ছে। ভারতে নিপা রক্তচক্ষু দেখাতে শুরু করেছে। শুধু ভারতে নয়, নিপা এবার পশ্চিমবঙ্গেও। এখনও পর্যন্ত বিশ্বে নিপায় মোট মৃত্যু কত? সংখ্যাটা সাড়ে চারশোর কাছাকাছি। নিপায় এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে ৪৩৭ জনের মৃত্যু ঘটেছে। হিসেবটা ২০২৪ পর্যন্ত। ২০২৪ সাল পর্যন্ত মোট ৭৫০টি কেস মিলেছিল। যার মধ্যে ৪৩৭ জনেরই মৃত্যু ঘটে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.