জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন পাঁচ বারের বিজেপি বিধায়ক ৪৫ বছরের নিতিন নবীন। তাঁর নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বললেন, দলের প্রশ্নে নিতিন হলেন আমার বস, আমি দলের কর্মী। নিতিনই হলেন বিজেপির সর্ব কনিষ্ঠ প্রেসিডেন্ট। এর আগে ৪৯ বছর বয়সে অমিত শাহ দলের প্রেসিডেন্ট নির্বাচিত হন অমিত শাহ।
Add Zee News as a Preferred Source
নিতিন নবীন জন্ম ১৯৮০ সালে ঝাড়খণ্ডের রাঁচিতে। তাঁর বাবা প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিনহা ছিলেন বিজেপির একজন সিনিয়র নেতা। বিহার বিধানসভায় পাটনা পশ্চিম কেন্দ্র থেকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
পাটনার সেন্ট মাইকেল হাই স্কুলে পড়াশোনা করেছেন নবীন। সেখান থেকে ১৯৯৬ সালে তিনি সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি নয়াদিল্লির সিএসকেএম পাবলিক স্কুল থেকে ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস করেন।
খুব অল্প বয়সেই রাজনীতিতে প্রবেশ করেন নিতিন। ২০০৬ সালে পাটনা পশ্চিম কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিহার বিধানসভার বিধায়ক হন। ২০১০ সাল থেকে নবীন টানা বাঁকিপুর কেন্দ্র থেকে জিতে আসছেন। তিনি ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালের নির্বাচনে জয়লাভ করেছেন, যার ফলে তিনি বর্তমানে ৫ বারের বিধায়ক। এছাড়া তিনি বিহার সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পথ নির্মাণ,নগর উন্নয়ন ও আবাসন এবং আইন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সামলেছেন।
দলের ব্যাটন নিতিন হাতে তুলে দিয়ে গিয়ে জে পি নাড্ডা বলেন, মোদীজির নেতৃত্বে এবং নিতিন নবীনজির সভাপতিত্বে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বাংলায় পদ্ম ফোটাবে। আমরা পুদুচেরি এবং তামিলনাড়ুতে সরকার গঠন করব। অসমে আমরা আবার ক্ষমতায় ফিরব এবং কেরালাতেও ভালো ফল করব।
আরও পড়ুন-কুয়াশার আড়ালে উষ্ণতার আগমন! ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, আগামীকাল থেকে আরও...
আরও পড়ুন-অফিসে বসে বিভিন্ন মহিলাদের সঙ্গে মাখামাখি! VDO ভাইরাল হতেই সাসপেন্ড রাজ্যের টপ কপ, মুখ্যমন্ত্রী রেগে গিয়ে...
নিতিনের সম্পত্তির পরিমাণ
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী, নিতিন নবীনের মোট সম্পদের পরিমাণ ৩.০৮ কোটি টাকা। এর মধ্যে ১.৬০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং ১.৪৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি। নবীনের ৫৬.৬ লক্ষ টাকার ঋণ রয়েছে। নবীনের নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫,০০০ টাকা নগদ রয়েছে। তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২৫,০০০ টাকা। অর্থাৎ এই দম্পতির ব্যাংকে মোট নগদের পরিমাণ ৬০,০০০ টাকা। নিতিন নবীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ৯৮,৬৮,৪২৯ টাকা জমা রেখেছেন। এছাড়া বন্ড এবং শেয়ারে তাঁর ৬.৬ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে।
নবীনের দুটি গাড়ি রয়েছে একটি মাহিন্দ্রা স্করপিও। অন্যটি টয়োটা ইনোভা ক্রিস্টা যা ২০২২ সালের অক্টোবর মাসে কেনা হয়েছে। এই দুটি গাড়ির বর্তমান বাজারমূল্য হলো ৩৭.৮ লক্ষ টাকা।
সামগ্রিকভাবে, নিতিন নবীনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯২.৭ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৬.৫ লক্ষ টাকা। তাঁর ওপর নির্ভরশীল দুই সন্তানসহ পরিবারের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায় ১.৬ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে নবীনের বার্ষিক আয় ছিল ৩.৭১ লক্ষ টাকা, যেখানে ২০২১-২২ সালে তাঁর আয় ছিল ৩.৩৫ লক্ষ টাকা। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ছিল ১.১২ লক্ষ টাকা, যা ২০২১-২২ সালে ছিল ১৪.৬ লক্ষ টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)