রাজীব চক্রবর্তী: জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নেই। মূর্তি বসানোর পরিকল্পাও নেই। সংসদে জানাল সরকার। জানিয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলাম জালিয়ানওয়ালাবাগের মেমোরিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি আছে কিনা? তাতে সরকারের তরফে জানানো হয়েছে যে, না রবি ঠাকুরের কোনও মূর্তি নেই। মূর্তি বসানোর পরিকল্পনাও নেই।
Add Zee News as a Preferred Source
আর এখানেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন সাংসদ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই মূর্তি নেই জালিয়ানওয়ালাবাগে। এঘটনা বাঙালি অস্মিতা, বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অবমাননা বলেই উল্লেখ করেছেন সাংসদ ঋতব্রত।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। তবে তার আগেই বাঙালি ইস্যুতে বেশ কোণঠাসা বিজেপি। বিজেপি শাসিত 'ডবল ইঞ্জিন' সরকার রাজ্যে বাংলাভাষীদের হেনস্থায় আগেই সরব হয়েছে তৃণমূল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ইস্যুতে বিজেপি একযোগে একহাত নিয়েছেন মমতা-অভিষেক।
আরও পড়ুন, Husband films wife bathing: বাথরুমে গোপন ক্যামেরা! গাড়ি-বাড়ির EMI দিতে লুকিয়ে স্ত্রীর স্নানদৃশ্যের ভিডিয়ো স্বামীর, তারপরই...
আরও পড়ুন, Russian Plane Crash Reason: ল্যান্ডিংয়ের সময়ই কেন ভেঙে পড়ল রুশ বিমান? অভিশপ্ত জ্বলন্ত উড়ানে আগুনে পু*ড়ে আকাশেই 'ছাই' সবাই...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)