)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলা চলে শুক্রবার প্রায় দেশ জুড়েই পালন হবে রঙের উৎসব। কিন্তু তারই আগে বৃহস্পতিবার রাজস্থনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। মাত্র ২৫ বছরের যুবক পড়াশোনা করতে লাইব্রেরি যাচ্ছিলেন। সেই সময় ঘটে বিপত্তি। সে কেবল বলেছিল 'রং দিও না, লাইব্রেরি যাচ্ছি'। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রং লাগাতে বাধা দেওয়া ঘিরেই বচসার সৃষ্টি হয়। তারপর যুবককে মারধর করে, শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে বচসার শুরু রং মাখানোকে কেন্দ্র করেই। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়। অশোক, বাবলু ও কালুরাম। মৃত যুবকের নাম হংসরাজ। তিনি বৃহস্পতিবার লাইব্রেরিতে পড়াশোনা করতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় পরিবারের অভিযোগ অনুযায়ী, উপরোক্ত তিনজন ওই যুবককে রং মাখাতে যায়। তখনই ওই যুবক আপত্তি জানান। এলোপাথাড়ি মারধর করা হয় তাঁর উপর।
পাশাপাশি তাদের মধ্যে একজন প্যান্টের বেল্ট জড়িয়ে টানতে টানতে নিয়ে যায় যতক্ষণ না তাঁর শ্বাসরোধ হয়ে মৃত্যু। অতিরিক্ত পুলিস সুপারিটেন্ডেন্ট দীনেশ আগরওয়াল এমনটাই জানিয়েছেন। গ্রামের মানুষ এবং সহ পরিবারের লোকেরা হংসরাজের দেহ নিয়ে প্রতিবাদ দেখায়। জাতীয় সড়ক অবরোধ থাকে দুপুর পর্যন্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল