Odisha engineer: বিজেপি-রাজ্যেও খোঁজ 'অ-পা'র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি...

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। এবার সেই ছায়াই পড়ল ওড়িশায়। 

সৌমিতা খাঁ | Updated By: May 30, 2025, 04:34 PM IST
Odisha engineer: বিজেপি-রাজ্যেও খোঁজ 'অ-পা'র! সরকারিকর্মীর বাড়িতে ২ কোটি নগদ, জানলা থেকে নোটের বৃষ্টি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার(Odisha) হেভিওয়েট মুখ্য ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ সরঙ্গী( Baikuntha Nath Sarangi), যিনি প্রধান প্রকৌশলী, পরিকল্পিত সড়ক, গ্রামীণ কর্ম বিভাগ, ভুবনেশ্বরের সঙ্গেও যুক্ত। শুক্রবার ওড়িশা ভিজিল্যান্স (Odisha Vigilance officials)(দুর্নীতি দমন বিভাগ) তাঁর একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে। একযোগে এই অভিযানে ২.১ কোটির বেশি টাকা উদ্ধার করেছে কর্মকর্তারা। অবৈধ সম্পদের মালিকানার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
 
আচমকা এই হানায় বৈকুন্ঠ নাথ তাঁর ফ্ল্যাটের জানলা গিয়ে ৫০০ টাকা নোটের বান্ডিল ছুঁড়ে ফেলে টাকা লোপাট করার চেষ্টা করে। এক কর্মকর্তা জানিয়েছেন, ভিজিল্যান্স অফিসারদের দেখে বৈকুন্ঠনাথ তাঁর ফ্ল্যাটের জানলা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ছুঁড়ে ফেলেন। ভিজিল্যান্সের তল্লাশি দল প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে নোটগুলি উদ্ধার করে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Hero Alom Divorce: তৃতীয় বিয়ে ভাঙার পরও স্বস্তি নেই! হিরো আলমের বিরুদ্ধে মামলা স্ত্রীর...

এদিন তল্লাশি দল ভুবনেশ্বর, আঙ্গুল এবং পিপিলি (পুরী)-র মোট সাত জায়গায় একযোগে হানা দেয়। ভুবনেশ্বরের দমদুমার একটি ফ্ল্যাট থেকে প্রায় ১ কোটি, আঙ্গুল জেলার করাদাগাদিয়ায় তার দোতলা বাসভবন থেকে প্রায় ১.১ কোটি টাকা উদ্ধার করা হয়।

আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস, ১২ জন ইন্সপেক্টর, ছয়জন সহকারী সাব-ইন্সপেক্টর এবং আরও বেশ কয়েকজন কর্মীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আঙ্গুলের বিশেষ জজ, ভিজিল্যান্স কর্তৃক জারি করা তল্লাশি পরোয়ানার অধীনে এই তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন:Road Accident: ভয়ংকর! সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট গভীর খাদে গাড়ি, ভেসে গেল ৯ পর্যটক...

বৈকুন্ঠ নাথের যেসব জায়গায় যাচাই-বাছাই করা হচ্ছে তার মধ্যে রয়েছে: আঙ্গুলে একটি দ্বিতল আবাসিক বাড়ি, ভুবনেশ্বরে একটি ফ্ল্যাট, পুরীর সিউলাতে একটি ফ্ল্যাট, আঙ্গুলে এক আত্মীয়ের বাড়ি, আঙ্গুলে সারঙ্গির পৈতৃক বাড়ি, আঙ্গুলে একটি দ্বিতল পৈতৃক ভবন, ভুবনেশ্বরে প্রধান প্রকৌশলীর অফিসে তার অফিস কক্ষ।

উদ্ধারের টাকাগুলি গোনার জন্য অধিকর্তারা মেশিনের সাহায্য় নেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া মোট অর্থের পরিমাণ প্রায় ২.১ কোটি টাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.