Senior Citizen Marriage | Love in Old Age Home | সত্তরের দোড়গোড়ায় ফুটল বিয়ের ফুল ! সানাই বেজে উঠল বৃদ্ধাশ্রমে ...

Senior Citizen Marriage | Love in Old Age Home | আসলে প্রেম তো কোনও বয়স মানে না, কোনও বাধা মানে না। প্রেম কোনও সময় মানে না। হুড়মুড়িয়ে ঢুকে পড়লেই হল।

Updated By: Feb 24, 2025, 04:53 PM IST
Senior Citizen Marriage | Love in Old Age Home | সত্তরের দোড়গোড়ায় ফুটল বিয়ের ফুল ! সানাই বেজে উঠল বৃদ্ধাশ্রমে ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো'প্রেম এসেছিল নিঃশব্দ চরণে....'

Add Zee News as a Preferred Source

রবীন্দ্রনাথ তো সেই কবেই লিখে গিয়েছেন এই অমোঘ উক্তি। গীতবিতান ছাড়িয়ে বাস্তবের দুনিয়ায়ও মাঝে মাঝে ঘটে যায় এমন কিছু ঘটনা, যা সিনেমাকেও হার মানায়। আসলে প্রেম তো কোনও বয়স মানে না, কোনও বাধা মানে না। প্রেম কোনও সময় মানে না। হুড়মুড়িয়ে ঢুকে পড়লেই হল। এই অনুভূতি সব সময়ই সুন্দর। আর তাই ষাটোর্ধ্ব দুই প্রবীণ নতুন করে প্রেমে পড়লেন বৃদ্ধাশ্রমে এসে। শুধু প্রেম নয়। প্রেম পরিণতি পেল পরিণয়ে। শেষ বয়সে এসে দুজন মানুষ সঙ্গী খুঁজে পেল একই ছাদের তলায়।

আরও পড়ুনMother murdered Daughter | Crime News | বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা...

৬৩ বছর বয়সী লক্ষ্মী অমল, ১৯৯৮ সালে তাঁর স্বামী কৃষ আইয়ারকে হারান। তাঁর স্বামীর ক্যাটারিং এর ব্যবসা ছিল। তিনি সহকারীদের বলে গিয়েছিলেন যে, তাঁর অবর্তমানে তাঁর স্ত্রীর দেখভাল করতে। সেই মত ৬৭ বছরের কঞ্চানিয়ান,লক্ষ্মীর স্বামীর ব্যবসার সহকারী, লক্ষ্মীকে দেখভাল করতেন।  সময় অসময়ে লক্ষ্মীর খোঁজ নিতেন। তাঁর স্বামীর মৃত্যুর পর  লক্ষ্মী একাই তাঁর বাড়িতে থাকতেন। তখন কঞ্চানিয়ন সবরকম সহযোগিতা করতেন। এর মধ্যে লক্ষ্মী তাঁর নিজের বাড়ি বিক্রি করে দিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে এবং কঞ্চানিয়ার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

আরও পড়ুনViral Fever | Season Change | সাবধান! শীত কমতেই ভয়ংকর অবস্থা ঘরে ঘরে, কীভাবে মোকাবিলা করবেন..

 একাকী অবস্থায় লক্ষ্মী বৃদ্ধাশ্রমে ওঠে ২০১৭ সালে। ২০১৯ সালে কাকতালীয়ভাবে ৬৭ বছরের কঞ্চানিয়ান সেই বৃদ্ধাশ্রমে এসেই ওঠে। লক্ষ্মী স্বভাবতই অবাক হন তাঁকে দেখে। তাঁরা দুজনেই মনে করেন এই এত বছর পর তাঁদের সাক্ষাৎ, যেন ভগবানেরই ইচ্ছে। বৃদ্ধাশ্রমেও একাকী জীবনে আলোর সঞ্চার ঘটে লক্ষ্মীর প্রাণে। কালক্ষেপ না করেই তাঁরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। প্রথম জীবনে না হোক, শেষ জীবনে প্রেম পূর্ণতা পেল, এমনই মনে করেন তাঁরা দুজনেই। আরও একবার প্রমাণ হল 'অন্তবিহীন পথ চলাই জীবন.. শুধু জীবনের কথা বলাই জীবন....'

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

.