Cardiac Arrest During Ramlila: দশরথের আসনে বসে অভিজ্ঞ অভিনেতা। ডায়লগ বলছিলেন, আচমকাই পাশের অভিনেতার কোলে তিনি ঢলে পড়লেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার মৃত্যু কখন, কীভাবে ঘনিয়ে আসবে- কেউ বলতে পারবে না। ভরা হল, মঞ্চে চলছে রামলীলা। আর তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
৭০ বছর বয়সী এক অভিজ্ঞ অভিনেতা, যিনি রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন। আচমকাই তাঁর পাশে বসে থাকা সহ-অভিনেতার গায়েই ঢলে পড়লেন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতার নাম অমরেশ মহাজন। তিনি গত প্রায় ২৫ বছর ধরে চাম্বা চৌগানে রামলীলা নাটকে অংশ নিচ্ছিলেন। কখনও রাজা দশরথ, আবার কখনও রাবণের ভূমিকায় অভিনয় করতেন। বয়স বাড়লেও, প্রতি বছরই তিনি মন দিয়ে রির্হাসাল ও অভিনয় করতেন। জানা গিয়েছে, এ বছর তিনি আয়োজকদের জানিয়েছিলেন, এটাই হবে তাঁর শেষ রামলীলা। দুঃখজনকভাবে, কথাটি সত্যি হয়ে গেল।
— Prabhakar Kumar Mishra (@PMishra_Journo) September 24, 2025
গতকাল রাত ৮টা ৩০ মিনিটের দিকে রামলীলা চলছিল। অমরেশ মহাজন রাজা দশরথের সিংহাসনে বসে ডায়লগ বলছিলেন। তাঁর পাশে একজন ঋষির চরিত্রে অভিনেতা ছিলেন। ডায়লগের মাঝখানে হঠাৎ করে তিনি বাঁদিকে হেলে পড়েন এবং তাঁর মাথা পাশে বসে থাকা অভিনেতার কাঁধে পড়েন। প্রথমে সবাই ভাবেন অভিনয়েরই অংশ। কিন্তু কয়েক সেকেন্ড পর বোঝা যায় কিছু একটা সমস্যা হয়েছে। ঋষির চরিত্রে থাকা অভিনেতা সাহায্যের জন্য ডাকেন, এবং ব্যাকস্টেজ থেকে লোকজন এসে তাঁকে নিয়ে যায়।
তাঁকে দ্রুত পণ্ডিত জওহরলাল নেহরু গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই। শ্রী রামলীলা ক্লাব, চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, 'মঞ্চেই উনি পড়ে যান। আমরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা সবাই খুবই ভেঙে পড়েছি।'
এই ঘটনার ঠিক এক বছর আগে, দিল্লির শাহদারার রামলীলায় লর্ড রামের চরিত্রে অভিনয় করা এক অভিনেতা সুশীল কৌশিকও একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ডায়লগ বলার সময় বুকে ব্যথা অনুভব করেন এবং মঞ্চ থেকে নেমেই পড়ে যান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)