জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান (Pakistan) ড্রোন হামলার চেষ্টা করেছে। পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে ভারত (India)। ভারতে হামলার ছক করেছিল পাকিস্তান। উদ্ধার হওয়া ড্রোন পাকিস্তানের বলে প্রমাণিত। আমাদের সেনা যোগ্য জবাব দিয়েছে বলে জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বারবার প্রমাণিত পাকিস্তান জঙ্গিদের মদতদাতা। জানান বিদেশ সচিব। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান। আরও একবার পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Operation Sindoor Flight cancelled: বাতিল ৪০০টি ফ্লাইট, ২৭টি বিমানবন্দর বন্ধ! ভারত-পাক যুদ্ধ আবহে বড় পদক্ষেপ...
পাকিস্তানের জঙ্গি-যোগের অনেক প্রমাণ আছে। আবারও দাবি বিদেশ সচিবের। জঙ্গিদের নিয়ে রাষ্ট্র সংঘে আরও তথ্য দেবে ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বুধবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। এই শহরগুলির মধ্যে অন্যতম শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভাতিণ্ডা। পাকিস্তান মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমে এই হামলা চালায়।
কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে সেনা। বিদেশসচিব বিক্রম মিসরি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত অশান্তি শুরু করেনি। পহেলগাঁওয়ে নিরীহদের উপর হামলা চালিয়ে উসকানি দিয়েছিল পাকিস্তান। সেটার জবাবই দিয়েছে ভারত। জঙ্গিদের পিঠ বাঁচাতে পাক সক্রিয়তা-সেখান থেকেই ইসলামাবাদের যোগ আরও স্পষ্ট।
বিক্রম মিশ্রি বলেন, 'ভারত শুধুমাত্র জঙ্গি শিবিরকেই টার্গেট করেছে। যদি কেবল সাধারণ নাগরিকই মারা গিয়েছেন, তাহলে এই ছবিটি আপনাদের সকলের কাছে আসলে কী বার্তা পাঠাচ্ছে! এটাও অদ্ভুত যে নাগরিকদের শেষকৃত্য পাকিস্তানি পতাকায় মুড়িয়ে এবং রাষ্ট্রীয় সম্মানে তা সম্পন্ন করা হয়! কিংবা সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা বোধ হয় পাকিস্তানে প্রচলিত।'
আরও পড়ুন, Operation Sindoor Day 2: অপারেশন সিঁদুরে অভিষেক আত্মঘাতী ড্রোনের! ভারতে তৈরি 'কামিকাজি'র চমকানো কর্মক্ষমতা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)