Bihar Horror: অর্কেস্ট্রা-ডান্সারকে তুলে নিয়ে গিয়ে বন্ধ গোডাউনে অর্ডার, আগে নাচ! তারপরই যুবতীর শরীর খুবলে খেল ৬ মদ্যপ পিশাচ...

Bihar Crime: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বন্ধ গুদামে গণধর্ষণ ২৪ বছরের ডান্সারকে। অবস্থা, সুযোগ বুঝে নির্যাতিতা ঘুমন্ত ব্যক্তিটির ফোন ব্যবহার করে রাত ১২:১৫-এর দিকে জরুরি নম্বর ১১২-তে ফোন করে পুলিসকে ঘটনা সম্পর্কে জানায়। তারপর...

সৌমিতা খাঁ | Updated By: Jan 13, 2026, 02:04 PM IST
Bihar Horror: অর্কেস্ট্রা-ডান্সারকে তুলে নিয়ে গিয়ে বন্ধ গোডাউনে অর্ডার, আগে নাচ! তারপরই যুবতীর শরীর খুবলে খেল ৬ মদ্যপ পিশাচ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের নিঃঝুম রাতে। চারপাশ কোনও শব্দ নেই। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। শান্ত-থমথমে রাত যে কীভাবে দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, তা কল্পনারও অতীত। বিহারে পুরনিয়ার এক শহর বর্বরতার চাদরে ঢেকে যায়। ভয়ংকর নির্যাতনের শিকার ২৪ বছরের যুবতী, যিনি পেশায় একজন অর্কেস্ট্রা ডান্সার। ছয়জন মিলে একে একে নিজেদের লালসা মেটায়।

Add Zee News as a Preferred Source

ঘড়িতে রাত ৯টা, দুই বর্বর এসে রাস্তা থেকে তুলে নিয়ে যায় নির্যাতিতাকে। তারপর সেখান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি গুদামে নিয়ে যায়। সেখানে আগেই চারজন অপেক্ষা করছিল। পুলিসকে নির্যাতিতা জানিয়েছেন, তাকে জোর করে মদ খাওয়ানো হয় এবং নাচতে বাধ্য করা হয়। এরপর ছয়জনই একের পর এক তাকে ধর্ষণ করে। হামলার পরে পাঁচজন পালিয়ে যায় এবং তাকে একটি ঘরে আটকে রাখে, আর একজন, সম্ভবত মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ে।

আরও পড়ুন:Bengal Weather Update: আসছে শীতের হাড় কাঁপানো দ্বিতীয় স্পেল! ঠান্ডা বিদায়ের কাউন্ট ডাউন শুরু হবে...

অবস্থা, সুযোগ বুঝে নির্যাতিতা ঘুমন্ত ব্যক্তিটির ফোন ব্যবহার করে রাত ১২:১৫-এর দিকে জরুরি নম্বর ১১২-তে ফোন করে পুলিসকে ঘটনা সম্পর্কে জানায়। একজন অফিসার বলেন, পুলিস জরুরি ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নির্যাতিতা আরও জানান, 'মহিলার দেওয়া ঠিকানায় পুলিস পৌঁছায়। বাইরে থেকে দরজা লক করা ছিল, পুলিস তা ভেঙে গুদামে প্রবেশ করে'।

গুদামের ভিতরে মহিলাটি গুরুতর অবস্থায় পড়ে থাকে। চারপাশে ছড়ানো মদের বোতল, আর মদ্যপ অবস্থায় এক অভিযুক্ত। দ্রুত নির্যাতিতাকে উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়, যেখানে তার বর্ণনা নেওয়া হয় এবং চিকিৎসা চলছে। গ্রেফতার করা হয় মোহাম্মদ জুনাইদকে, স্থানীয় বাসিন্দা। পুলিসের হাতে সেই অভিযোগে ব্যবহৃত গাড়িটিও জব্দ হয়েছে। নির্যাতিতার 
অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়। তিনজন নামজাদা এবং তিনজন অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে। তারা সকলেই দাগরুয়া এলাকার বাসিন্দা। বাকি পাঁচজনকে ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন:Germany Visa Fees: মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়েই আরও বন্ধু জার্মানি! আর লাগবে না ট্রানজিট ভিসা...

পুরনিয়া SP স্বীটি সাহরাওয়াত বলেছেন, জরুরি ফোন পাওয়ার পর পুলিস দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেফতার অভিযুক্তের পাশাপাশি, নির্যাতিতার বর্ণনায় আরও দুইজনের নাম এসেছে। SP বলেন, 'তদন্ত ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে মানবপাচারের সঙ্গে সম্পর্কিত তথ্যও সামনে এসেছে, যা যাচাই করা হচ্ছে। মানবপাচারের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। 

আরও জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী এক বছর আগে পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই তিনি একা রোজগার করে জীবন চালাচ্ছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.